মঙ্গলবার , ১৩ অক্টোবর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাউখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

প্রতিবেদক
বিশেষ প্রতিনিধি।
অক্টোবর ১৩, ২০২৬ ১:৫৮ অপরাহ্ণ

‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় এবং নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে আজ মঙ্গলবার সকালে কাউখালী উপজেলা প্রশাসন এবং উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে এক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার কায্যালয়ে এসে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক আলোচনা সভা কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রাজিব হোসেনের সভাপতিত্বে অনুস্টিত হয়।

এতে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন কাউখালী থানার অফিসার ইনচার্জ এনামুল হক চৌধুরী,কাউখালী ফায়ার সার্ভিস ষ্টেশনের ষ্টেশন অফিসার মোঃ ইসমাইল হোসেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজ কুমার শীল ও রেডক্রিসেন্ট সোসাইটির যুব লিডার শাহরিয়ার হোসেন রাশেল।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ পুরোপুরি ঠেকানো সম্ভব না হলেও সচেতনতা, আগাম প্রস্তুতি ও কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে জানমালের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব। অন্যদিকে, মানুষের অসচেতনতা ও দায়িত্বহীনতার কারণে সৃষ্ট বিভিন্ন দুর্যোগ প্রতিরোধে ব্যক্তিগত ও সামাজিক পর্যায়ে সচেতনতা বাড়ানো জরুরি।

আলোচনা সভায় বক্তারা বলেন, ভৌগোলিক কারণে কাউখালী উপজেলা পাহাড় ধস, ও ঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে থাকে। তাই দুর্যোগের ক্ষয়ক্ষতি এড়াতে এবং আগামী প্রজন্মকে সুরক্ষিত করতে এখন থেকেই সচেতনতা বৃদ্ধি ও আধুনিক প্রস্তুতি গ্রহণ করার আহবান জানান। সভায় বক্তারা পাহাড়ি এলাকায় অপরিকল্পিতভাবে পাহাড় কাটা রোধ এবং বৃক্ষরোপণ বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভা শেষে কাউখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি চৌকস দল দুর্যোগকালীন উদ্ধার অভিযান, অগ্নিকাণ্ড নির্বাপণ এবং ভূমিকম্প ও পাহাড় ধসে করণীয় বিষয়ে এক মহড়া প্রদর্শন করে। স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ মানুষ এ মহড়া উপভোগ করেন।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মহালছড়িতে ধানের শীষে ভোট চাইলেন জেলা বিএনপির সদস্য জসিম উদ্দিন

কাউখালি ধর্মগিরি সাধনা কুটিরে মহা সংঘদান অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী খাগড়াছড়িতে ভার্চুয়ালি ২’শ ৩৮ কোটি টাকার ৪২ সেতু উদ্বোধন করবেন

বিলাইছড়ি থানায় নবাগত ওসির যোগদান

দীঘিনালায় সেগুন কাঠ বোঝাই জীপ গাড়ি উল্টে গুরত্বর আহত ৩

কাপ্তাইয়ে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ; আহত ২

জুরাছড়িতে ৩৩ হাজার মানুষ পাবে টিকার প্রথম ডোজ

কাপ্তাইয়ে বর্ষবিদায় ও বর্ষবরণে বিজিবির নানা আয়োজন

পাহাড়ের সকল সম্প্রদায়কে নিয়ে মহালছড়িতে উদ্বোধন হলো সম্প্রীতি কাপ ফুটবল টুর্নামেন্ট

কাউখালীর বেতবুনিয়া সোনাইছড়িতে পাহাড় কাটতে গিয়ে শ্রমিক নিহত

error: Content is protected !!
%d bloggers like this: