সোমবার , ২১ সেপ্টেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বাঘাইছড়িতে রিপোর্টার্স ইউনিটির কার্যালয় উদ্বোধন

প্রতিবেদক
মো: ইমরান হোসেন, বাঘাইছড়ি, রাঙামাটি।
সেপ্টেম্বর ২১, ২০২৬ ২:৫২ অপরাহ্ণ

রাঙামাটির বাঘাইছড়িতে অগ্রগামী সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ইউনিটি-বাঘাইছড়ি-এর নবনির্মিত কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টায় বাঘাইছড়ি বায়তুশ শরফ কমপ্লেক্স মার্কেটের দ্বিতীয় তলায় সংগঠনটির কার্যালয়ে ফিতা কাটা ও দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়।

রিপোর্টার্স ইউনিটি-বাঘাইছড়ির সভাপতি মো. হাসান আলীর সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি হাজী নিজাম উদ্দিন বাবু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী।

এ ছাড়া বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা জামায়াতের আমির মাওলানা কবির আহমদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম জাবেদ, বাঘাইছড়ি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ, বাঘাইছড়ি প্রেস ক্লাবের সভাপতি আব্দুল মাবুদ, রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দসহ স্থানীয় সমাজসেবক, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা।

রিপোর্টার্স ইউনিটি-বাঘাইছড়ির সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেন এর সঞ্চালনায় সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করে বক্তারা বলেন, সাংবাদিকতা একটি মহান ও দায়িত্বশীল পেশা। দল-মত ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজ ও দেশের কল্যাণে ভূমিকা রাখা সাংবাদিকদের দায়িত্ব।

তারা আরও বলেন, বাঘাইছড়ির মানুষের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন কর্মকাণ্ডের বাস্তব চিত্র তুলে ধরতে সাংবাদিকদের আরও দায়িত্বশীল ও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সংবাদ প্রকাশের ক্ষেত্রে তথ্য যাচাই, পেশাগত নীতিমালা অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বক্তারা সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও নৈতিক সাংবাদিকতা চর্চার ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সাংবাদিকদের পাশে থাকার এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

তারা বলেন, একটি কার্যকর সাংবাদিক সংগঠন সাংবাদিকদের পেশাগত অধিকার, নিরাপত্তা ও দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। রিপোর্টার্স ইউনিটি-বাঘাইছড়ি ভবিষ্যতে সাংবাদিকদের ঐক্য সুদৃঢ় করার পাশাপাশি এলাকার জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরতে কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সংগঠনের সদস্যরা পেশাগত দায়িত্ব পালনে সততা, নিরপেক্ষতা ও পারস্পরিক সহযোগিতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

error: Content is protected !!
%d bloggers like this: