বৃহস্পতিবার , ১১ মে ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

লংগদুতে ৫০৯ পরিবারের মাঝে বিনামূল্যে সৌর বিদ্যুৎ বিতরণ

প্রতিবেদক
প্রতিনিধি, লংগদু, রাঙামাটি
মে ১১, ২০২৩ ৪:১৭ অপরাহ্ণ

 

পাহাড়ের সাধারণ মানুষের কথা চিন্তা করে বিদ্যুৎ বিহীন এলাকা গুলোতে বিদ্যুৎ ব্যবস্থা করে দিচ্ছে বর্তমান আওয়ামীলীগ সরকার। তাই, দেশের উন্নয়ন ধরে রাখতে হলে অবশ্যই আবারো এই শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় আনতে হবে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।

বৃহস্পতিবার (১১মে) সকালে, রাঙামাটির লংগদু উপজেলাধীন মাইনীমুখ মডেল হাই স্কুলের মাঠে মাইনীমুখ ইউনিয়নের বিদ্যুৎ সুবিধা বিহীন এলাকার ৫০৯ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বিনামূল্যে হোম সোলার সিস্টেম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন নিখিল কুমার চাকমা।

হোম সোলার সিস্টেম বিতরণ অনুষ্ঠানে, মাইনীমুখ ইউপি চেয়ারম্যান কামাল হোসেন কমল এর সার্বিক সহযোগিতায়, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সোলার প্রকল্পের প্রকল্প পরিচালক হারুনুর রশিদ এর সভাপতিত্বে, উপস্থিত ছিলেন, লংগদু সেনা জোনের উপ অধিনায়ক রিফাতুজ্জামন, লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান, লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত(ওসি)মোঃ ইকবাল উদ্দীন, উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম সহ প্রমুখ।

এসময় সোলার প্যানেল হাতে পেয়ে ছকিনা বিবি বলেন, অনেক দুঃখ কষ্টে দিন পার করে আসছি, বর্তমান সময়ে এসে আমরা যখন অন্ধাকরে রাত কাটাচ্ছি, তখননি আমাদের এই দুঃখের কথা চিন্তা করে বর্তমান সরকার আমাদেরকে বিনামূল্যে ১০০ ওয়ার্ড এর সোলার প্যানেলের ব্যবস্থা করে দিয়েছে, আমরা এই সরকারের কাছে কৃতজ্ঞ। আবারো যেন এই সরকার ক্ষমতায় আসে এই দোয়া করি।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে মিশ্র মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ শুরু

জুরাছড়িতে ইউনিয়ন পর্যায়ে সামাজিক সম্প্রীতি কমিটি গঠন 

মহালছড়িতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা

কুকিমারার সংগ্রামী নারী উসাং মারমার এগিয়ে চলার গল্প

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বাঘাইছড়িতে দোয়া মাহফিল

আওয়ামীলীগ নেতার আম বাগানে প্রধানমন্ত্রীর দেয়া ঘর; জনমনে কৌতুহল

চন্দনাইশে রাস্তা সংস্কারের অভাবে চলাচলে ১০ হাজার মানুষের দুর্ভোগ

রামগড়ে বিষপানে হাসপাতালে চিকিৎসাধীন গৃহবধূর মৃত্যু

রামগড়ে ভারতীয় রুপি ও মোটরসাইকেলসহ আটক ৩

চন্দ্রঘোনা ক্রীস্টিয়ান হাসপাতালে প্রশিক্ষণ কর্মশালা

error: Content is protected !!
%d bloggers like this: