সোমবার , ৭ নভেম্বর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

জুরাছড়ি আমতলী ধর্মোদয় বন বিহারে চীবর দান অনুষ্ঠিত

প্রতিবেদক
সুমন্ত চাকমা, জুরাছড়ি, রাঙামাটি
নভেম্বর ৭, ২০২২ ১০:২১ অপরাহ্ণ

রাঙামাটি জুরাছড়ি উপজেলার আমতলী ধর্মোদয় বন বিহারে ২৯ তম কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(৭ নভেম্বর) বিকাল ২ টায় ২৪ ঘন্টায় তৈরি  কঠিন চীবর আমতলী ধর্মোদয় বিহার অধ্যক্ষের কাছে তুলে দেয়া হয়।

এর আগে গত রবিবার বিকাল থেকে শুরু হওয়া তুলা সুতা তৈরী করে সারা রাত কঠিন চীবর বুনন করেন বেইন কর্মীরা।

সোমবার এ কঠিন চীবরটি আমতলী ধর্মোদয় বন বিহার পরিচালনা কমিটির সভাপতি নিগেরেশ্বর চাকমা ধর্মোদয় বন বিহারের আবাসিক ভিক্ষু ধর্মজ্যোতি মহাস্থবিরের দান করেন।

এর আগে পঞ্চশীল গ্রহণ, সংঘ দান, অস্ট পরিস্কার দান,   বুদ্ধ মুর্তি দান, কল্পতরু দান, হাজার প্রদীপ দান, টাকা দান করা হয়।

অনুষ্ঠানে রাঙামাটি জেলা পরিষদের সদস্য প্রবর্তক চাকমা, উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা, বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা, জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ইমন চাকমাসহ হাজারো বৌদ্ধ ধর্মাবলম্বী উপস্থিত ছিলেন।

এ সময় ধর্ম দেশনা দেন জিনোবোধী মহাস্থবির, জিনপ্রিয় মহাস্থবির, বিমলানন্দ মহাস্থবির।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!
%d bloggers like this: