রবিবার , ২৯ জুন ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে ৭০ হাজার বর্গফুট কারেন্ট জাল ধ্বংস

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
জুন ২৯, ২০২৫ ১০:৪৩ অপরাহ্ণ

বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের কাপ্তাই উপ কেন্দ্রের অভিযানে চলতি বছরের ১ মে হতে ২৯ জুন পর্যন্ত কাপ্তাই লেকে মাছ ধরা নিষিদ্ধ মৌসুমে অবৈধভাবে মাছ ধরার সময় ৭০ হাজার  বর্গফুট কারেন্ট  জাল জব্দ করা হয়েছিল।

রবিবার (২৯ জুন) সকাল ১০ টা হতে বিকেল ৪ টা পর্যন্ত কাপ্তাই মৎস্য উপ কেন্দ্র চত্বরে নৌ পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি ও মৎস্য উন্নয়ন  কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয় বলে জানান বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন কাপ্তাই উপ কেন্দ্রের উপ-ব্যবস্থাপক জসিম উদ্দিন।

তিনি আরোও জানান, বিগত ২ মাস ধরে কাপ্তাই লেকের কাপ্তাই উপজেলার ভাই বোন ছড়া, হরিণছড়া মুখ, বিলাইছড়ি উপজেলার হাজরাছড়ি, কেরানছড়ি বহালতলী এবং রাঙামাটি সদর উপজেলার গবাঘোনা, বড়াদম, মাইচ্ছোঘোনা, সিলেটি পাড়া, গোদাপাহাড়, দোখাইয়া পাড়া, জীবতলী কাটাখাল সহ বিভিন্ন অংশে আমরা দিনে এবং কখনো রাতে অভিযান পরিচালনা করেছিলাম। এসময় কারেন্ট জাল ছাড়াও, সুতার জাল এবং মাছ ধরার কাজে নিয়োজিত ইঞ্জিন চালিত নৌকা ও সাধারণ কাঠের নৌকা জব্দ করি।

প্রসঙ্গত: ১মে থেকে দক্ষিণ এশিয়ার বৃহত্তম কৃত্রিম কাপ্তাই লেকে কার্প জাতীয় মাছের প্রজনন ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে চলতি মে মাসের ১ তারিখ হতে ৩ মাসের জন্য মাছ আহরণ বন্ধ করেছে সরকার। এই তিন মাসের মধ্যে লেকে মাছ আহরণ করা আইনত অপরাধ।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা: ৬৭৬ রোগীর চিকিৎসা

কক্সবাজারে থানার হাজতকক্ষে যুবকের আত্মহত্যা

কাপ্তাইয়ে জেন্ডার উন্নয়ন বিষয়ক কর্মশালা

রাঙামাটিতে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কাপ্তাইয়ে বড়ইছড়ি ব্যবসায়ী কল্যাণ ফোরাম গঠিত

রাঙামাটিতে ৩ দিনব্যাপী পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

কাপ্তাই হ্রদে পর্যটক ও যাত্রীবাহী নৌ চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে প্রশাসন

রাঙামাটিতে বি আলম’র মৃত্যুতে ইসলামী ব্যাংকের শোক প্রকাশ

জুরাছড়িতে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

চাঁদা না পেয়ে পাহাড়ে মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্নের প্রতিবাদ পিসিসিপির

error: Content is protected !!
%d bloggers like this: