রবিবার , ১৮ আগস্ট ২০২৪ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

টানা ২-৩ দিনের বৃষ্টিপাতে ঘাগড়া-কাপ্তাই-বান্দরবান সড়কের কুকিমারা এলাকায় সড়কে ধস, যানবাহন চলাচল বন্ধ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
আগস্ট ১৮, ২০২৪ ৭:৫৬ অপরাহ্ণ

গত  কয়েক দিনের টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে ঘাগড়া-কাপ্তাই- বান্দরবান সড়কের কুকিমারা এলাকায় সড়ক ধসে গিয়ে রোববার সকাল থেকে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে সড়কটি যানবাহন চলাচলের জন্য সড়ক ও জনপথ বিভাগ কাজ করছে।
জানা গেছে, গত কয়েক দিনে টানা বৃষ্টিপাতের কারণে গত শনিবার রাতে জেলার কাপ্তাই উপজেলার ঘাগড়া-কাপ্তাই- বান্দরবান সড়কের কুকিমারা এলাকায় সড়কের উপর পাহাড়ের মাটি পড়ে সড়কটি ধসে যায়। এতে রোববার সকাল থেকে ওই সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে যানবাহন চলাচলের উপযুক্ত করতে সড়ক ও জনপথ বিভাগের লোকজন কাজ করছেন। তবে এ রিপোর্ট লেখা পর্ষন্ত (বিকাল ৬টা) সড়কটিতে যানবাহন চলাচলের জন্য উপযুক্ত হয়নি।
রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা জানান, বৃষ্টিপাতের কারণে শনিবার রাতে কুকিমারা এলাকায় পাহাড় ধসে পড়ে সড়কটি ভেঙ্গে গেছে। সড়কটি যানবাহন চলাচল উপযুক্ত করার জন্য কাজ চলছে। আশা করছি অতিশিগরিই যানবাহন চলাচলের উপযুক্ত করা হবে। তবে এখনো সড়কের কাজ চলছে। সড়ক কর্তৃপক্ষ বলছে রাত ৯ টার মধ্যে যানবাহন চলাচল শুরু হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দীঘিনালায় আগুনে পুড়ে নিঃস্ব প্রেমকুমার চাকমা

বান্দরবানে শিক্ষা বৃত্তি ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা দিলো পিসিসিপি

রাঙামাটি জেলা মহিলা দলের বর্ধিত সভা অনুষ্ঠিত

পাহাড়ে জনপ্রতিনিধিত্ব ও সরকারি নিয়োগের ক্ষেত্রে বৈষম্য দূর করার দাবি

রামগড় চা বাগানে চারুলতার উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের শারদ উপহার

রাস্তার কাজে চাঁদা না পেয়ে মোবাইলসহ আসবাবপত্র ছিনতাইয়ের অভিযোগ

কাউখালীতে জাতীয় ভোটার দিবসের আলোচনা সভা ও র‌্যালী 

অদম্য নারী পুরস্কারের জন্য নির্বাচিত হলেন ঈদগাহ হাই স্কুলের খুরশিদুল জান্নাত

রাঙামাটিতে নতুন বই বিতরণ: মাতৃভাষায় বই পেয়ে উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা

ফের ৬ ইঞ্চি করে ছাড়া হলো কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রের ১৬ টি জলকপাট 

error: Content is protected !!
%d bloggers like this: