মঙ্গলবার , ৪ নভেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বিলাইছড়িতে শিক্ষার মান উন্নয়নের প্রচেষ্টায় মামুনুল হক

বিলাইছড়িতে শিক্ষার মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মামুনুল হক।  মঙ্গলবার (৪ নভেম্বর) উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন এই ইউএনও। সকালে  তিনি জান্দি মোন সরকারি প্রাথমিক বিদ্যালয়, বল্লালছড়া  সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাংখোয়া পাড়া  সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।

পরে উপজেলা নির্বাহী অফিসার অফিস পরিদর্শন পূর্বক উপজেলার প্রধান শিক্ষকদের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং মা ও অভিভাবক সমাবেশে যোগ দেন। পরিদর্শনকালে তিনি বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের পড়ার মান যাচাই করেন এবং কিভাবে শিক্ষার মান উন্নয়ন করা যায় তা অভিভাবক ও শিক্ষকদের নির্দেশনা দেন। আর বিদ্যালয়ে আসা- যাওয়া ও অন্যান্য সুবিধা- অসুবিধা পর্যায়ক্রমে বাস্তবায়নের প্রতিশ্রতি ব্যক্ত করেন। এছাড়াও বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের  নিয়মিত উপস্থিতির  কথা বলেন।

এই নির্বাহী অফিসার সম্প্রতি পরিদর্শন করেছেন কেংড়াছড়ি, কেরনছড়ি, আবাসিক, কুতুব দিয়া, মডেল সরকারি প্রা: বিদ্যালয় সহ বেশ কয়েকটি বিদ্যালয়। এর আগেও পরিদর্শন করেছেন দুর্গম ফারুয়া ইউনিয়নে শুক্কর ছড়ি, যমুনা ছড়ি, ফারুয়া, আমকাটা ছড়াসহ ইউনিয়নে বেশ কয়েকটি বিদ্যালয়। তাঁর আকস্মিক পরিদর্শনে শিক্ষার মান উন্নয়ন হবে বলে সকলে আশাবাদী। একই সঙ্গে তিনি ভোট কেন্দ্রও পরিদর্শন করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, বিলাইছড়ি ইউ আর সি ইন্সট্রাক্টর মোহাম্মদ বখতেয়ার হোসেন, বিলাইছড়ি উপজেলা শিক্ষা অফিসার, নিরালা কান্তি চাকমা, শিক্ষা অফিসের উচ্চমান সহকারী ও কাম হিসাব রক্ষক সিয়ামা পাংখোয়া, হিসাব সহকারী সসীম দাশ প্রমূখ।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিলাইছড়িতে জেলা পরিষদের শীত বস্ত্র বিতরণ 

রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির নতুন সাধারণ সম্পাদক হলেন চৌধুরী হারুনুর রশিদ

বিলাইছড়িতে আগুনে পুড়লো ৬ বাসাবাড়ি

চলমান জনদুর্ভোগ নিরসনে মহালছড়ি জোনের সমন্বয় সভা অনুষ্ঠিত

রাবিপ্রবি তে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

জনবান্ধব ও দুর্নীতিমুক্ত ভূমিসেবা নিশ্চিতে উদ্বোধন হলো নাগরিক ভূমিসেবা কেন্দ্র-২

কাপ্তাইয়ে আশিকার উদ্যোগে উপজেলা পর্যায়ে প্রকল্প অবহিতকরণ সভা

জুরাছড়ি পাহাড়ে শোভা পাচ্ছে জুমের পাকা ধান

বাঘাইছড়িতে রিপোর্টার্স ইউনিটি’র আত্মপ্রকাশ: সভাপতি হাসান, সাধারণ সম্পাদক ইমরান

পার্বত্যাঞ্চলে সোলার প্যানেল বিতরণে দুর্নীতিবাজদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ পার্বত্য মন্ত্রীর

error: Content is protected !!
%d bloggers like this: