বুধবার , ২৫ জুন ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বিশ্ব পরিবেশ দিবসে লংগদুতে পৃথক আইনে চারজনকে জরিমানা

প্রতিবেদক
আরাফাত হোসেন বেলাল, লংগদু, রাঙামাটি
জুন ২৫, ২০২৫ ১১:৩৭ অপরাহ্ণ

রাঙামাটির লংগদু উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস ২০২৫। এ উপলক্ষে বুধবার (২৫ জুন) সকালে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়, যা উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কফিল উদ্দিন মাহমুদ। তিনি তার বক্তব্যে পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে বলেন, “পরিবেশ রক্ষা শুধু সরকারের নয়, বরং আমাদের সবার নৈতিক দায়িত্ব।” তিনি সকলকে পরিবেশবান্ধব জীবনযাপন এবং সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।

আলোচনা সভা শেষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী বাজার তদারকিমূলক কার্যক্রম পরিচালনা করে দুইজন ব্যবসায়ীকে মোট ৩,০০০ টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে, পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) অনুযায়ী পরিবেশবিরোধী কার্যক্রমের জন্য আরও দুইজনকে ৪,০০০ টাকা জরিমানা করা হয়।

আলোচনা সভায় পরিবেশ সংরক্ষণ,গাছ লাগানো ,জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সচেতনতা এবং জনসম্পৃক্ততা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করা হয়। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা-শিক্ষার্থী ও অন্যান্য ব্যক্তিবর্গ। লংগদু উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা শেষে পরিবেশ বান্ধব সমাজ গঠনের লক্ষে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জুরাছড়িতে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

সাংবাদিক পলাশ বড়ুয়ার প্রথম স্মরণ সভা অনুষ্ঠিত

পাহাড় নিয়ে ষড়যন্ত্র প্রতিরোধে বান্দরবানে লিফলেট বিতরণ পিসিসিপি’র

পাহাড়ের সকল সম্প্রদায়কে নিয়ে মহালছড়িতে উদ্বোধন হলো সম্প্রীতি কাপ ফুটবল টুর্নামেন্ট

কাপ্তাই ও লিচুবাগান ট্রাফিক কন্ট্রোল ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে বিএনসিসি নৌ উইং ও নৌ স্কাউটস

বান্দরবানে দুর্গম পাহাড়ে খাবার পানির জন্য হাহাকার

বিলাইছড়িতে ইউএনও’র সহযোগিতায় পুড়ে যাওয়া অসহায় পরিবার পেলো নগদ অর্থ ও ডেউটিন

জীবন সংগ্রামে পাহাড়ের বাঙালি নারীরা: লাকড়ি কুড়িয়ে বাঁচার লড়াই

রাঙামাটিতে ‘পুলিশ মেমোরিয়াল ডে’ পালিত

‎পার্বত্য জেলা পরিষদের নিয়োগে ৯৩ শতাংশ মেধাভিত্তিক নিয়োগ চেয়ে ৬ দফা দাবি কোটা বিরোধী ঐক্যজোটের

error: Content is protected !!
%d bloggers like this: