শনিবার , ১৮ অক্টোবর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বাঘাইছড়িতে জেলা রেড ক্রিসেন্টের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এসএম শফিউল আজমকে সংবর্ধনা

প্রতিবেদক
ইমরান হোসেন, বাঘাইছড়ি, রাঙামাটি
অক্টোবর ১৮, ২০২৫ ৮:০৭ অপরাহ্ণ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি জেলা ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম শফিউল আজমের আগমনকে কেন্দ্র করে বাঘাইছড়িতে অনুষ্ঠিত হয়েছে সংবর্ধনা অনুষ্ঠান।

শনিবার (১৮ অক্টোবর) সকাল ১০টায় বাঘাইছড়ি উপজেলা বটতলী স্পোর্টিং ক্লাব প্রাঙ্গণে উপজেলা ইউনিটের উদ্যোগে এই সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বাঘাইছড়ি উপজেলা ইউনিটের সদস্য সেলিম উদ্দিন বাহারী। এছাড়া ইউনিটের কর্মকর্তা, স্বেচ্ছাসেবক, যুব সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, রেড ক্রিসেন্ট একটি মানবিক প্রতিষ্ঠান— যার উদ্দেশ্য মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করা। তাঁরা আশা প্রকাশ করেন, এস এম শফিউল আজমের নেতৃত্বে রাঙামাটি জেলার বিভিন্ন ইউনিটের কার্যক্রম আরও শক্তিশালী, সেবামুখী ও মানবিক হবে।

সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে রেড ক্রিসেন্টের ভবিষ্যৎ কার্যক্রম ও মানবিক উদ্যোগ নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।

অতিথিরা বাঘাইছড়ি ইউনিটের কার্যক্রমের প্রশংসা করে বলেন, তরুণ স্বেচ্ছাসেবকদের উদ্যম ও আন্তরিকতাই রেড ক্রিসেন্টের শক্তি। তাঁরা স্বেচ্ছাসেবকদের আরও নিষ্ঠা ও উৎসাহ নিয়ে মানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষে ইউনিটের পক্ষ থেকে অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয় এবং “মানবতার জন্য সেবা”— রেড ক্রিসেন্টের এই মূল আদর্শ ধারণ করে ভবিষ্যতেও কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!
%d bloggers like this: