বুধবার , ১৮ অক্টোবর ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

খাগড়াছড়িতে সেনাবাহিনী’র কুচকাওয়াজ ও নবীন সেনা সদস্যদের শপথগ্রহণ 

প্রতিবেদক
বিশেষ প্রতিনিধি, খাগড়াছড়ি
অক্টোবর ১৮, ২০২৩ ৫:০০ অপরাহ্ণ

 

খাগড়াছড়িতে সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ ও রিক্রুট ব্যাচ ২০২৩ এর শপথগ্রহণ সম্পন্ন হয়েছে। বুধবার সকালে দীঘিনালা এফএআরটিসি ট্রেনিং সেন্টারে প্যারেড কমান্ডার মেজর মোঃ ইয়াসির আরাফাত স্যারের নের্তৃত্বে “রিক্রুট ব্যাচ ২০২৩” এর প্রশিক্ষন সমাপনী কুচকাওয়াজ ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ শাহীনুল হক কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিবাদন গ্রহণ করেন।

দেশ, জাতি ও মানবতার কল্যাণে সর্বোচ্চ আত্মত্যাগের শপথ নেয়া নবীন সদস্যদের উদ্দেশে জিওসি বলেন, দেশপ্রেম ও প্রশিক্ষণলব্ধ জ্ঞান ধারণ করে দেশের যেকোন প্রয়োজনে নিজেকে প্রস্তুত থাকতে হবে। বাহিনী ও দেশের সুনাম অক্ষুন্ন রাখতে সকলকে সজাগ থাকার নির্দেশ দেন তিনি।

কুচকাওয়াজ অনুষ্ঠানে খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. মোহতাশিম হায়দার চৌধুরী, ডিজিএফআই’র ডেট কমান্ডার কর্নেল আ স ম বদিউল আলম, ২৪ পদাতিক ডিভিশন’র স্টাফ কর্ণেল রুসলান উর রহমান, ৫৪ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মুহাম্মদ সাদিকুর রহমান, এএসইউ’র ডেট কমান্ডার এবং অধিনায়ক ২৪ এফআইইউ, চট্টগ্রাম উপস্থিত ছিলেন।

রিক্রুট ব্যাচ ২০২৩ এর ৮ শ ৭১ জন নবীন সৈনিক আজ ৯ মাসের প্রশিক্ষণ শেষে কুচকাওয়াজ প্যারেড অংশ নেন।

সমাপনী কুচকাওয়াজ ও শপথ গ্রহণ অনুষ্ঠানে বিভিন্ন ইউনিট থেকে আগত রিক্রুট হস্তান্তরকারী প্রতিনিধি,জেসিও, ওআর ও রিক্রুটসহ প্রায় ১ হাজার ৬’শ সৈনিক জন উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সম্মেলন

লংগদুতে তথ্য আপার বৈঠকে বাল্য বিবাহকে ‘না’ বলার শপথ

কাপ্তাইয়ের চিৎমরমে মাদক বিরোধী র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

খাগড়াছড়িতে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

রামগড়ে এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা / ‘বিএনপি-জামাতের ষড়যন্ত্র রুখে দিয়ে নৌকাকে জয়ী করতে হবে’

কাপ্তাইয়ে বিএনপির তিন নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার দাবি

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাঙামাটিতে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল সমাবেশ

বিলাইছড়িতে আস্থা প্রকল্পের ত্রৈমাসিক ইয়ুথ সভা অনুষ্ঠিত 

ঈদগাঁও ঈদগড় সড়কে অপহৃত ইউপি সদস্য ১৬ ঘন্টা পর উদ্ধার

ঈদগাঁওয়ে রেলওয়ের জমি দখল, পাল্টাপাল্টি হামলার অভিযোগ

error: Content is protected !!
%d bloggers like this: