রবিবার , ১২ মে ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

আর্ন্তজাতিক নাসিং দিবস উপলক্ষে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে নানা আয়োজন 

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
মে ১২, ২০২৪ ৫:৪১ অপরাহ্ণ

 

রাঙামাটির কাপ্তাই চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল এর নার্সিং বিভাগ এবং নার্সিং ইনস্টিটিউটের আয়োজনে রবিবার  (১২ মে) আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা, কেক কাটা  এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এই বছর দিবসটির প্রতিপাদ্য হলো ” আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ, অর্থনৈতিক শক্তি, নার্সিং সেবায় ভিত্তি”

দিবসটি উপলক্ষে হাসপাতালের ডা: মং স্টিফেন চৌধুরী মিলনায়তনে সন্ধ্যা ৬টায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মহিউদ্দিন।

খ্রীস্টিয়ান হাসপাতালের সিনিয়র নার্সিং  সুপারভাইজার মিসেস নমিতা বিশ্বাস এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং,  হাসপাতালের ক্লিনিক্যাল চীফ এবং সার্জারি কনসালটেন্ট ডা: বিলিয়ম এ সাংমা এবং  খ্রীস্টিয়ান হাসপাতালের নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ লাল রুন মই।   স্বাগত বক্তব্য রাখেন হাসপাতালের স্টাফ নার্স মিন্টু নাথ।

সবশেষে সন্ধ্যা ৭ টায় কেক কাটা এবং ছাত্র ছাত্রী ও স্টাফ নার্সদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এর আগে বিকেল ৪ টায় দিবসটি উপলক্ষে হাসপাতাল চত্বর হতে একটি বর্ণাঢ়্য র‍্যালি বের হয়। চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং র‍্যাালির উদ্বোধন করেন। এসময় তিনি নার্সদের সেবার মনোভাব নিয়ে কাজ করার আহবান জানান।

হাসপাতালের চিকিৎসক, নার্সিং ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীরা এবং হাসপাতালের বিভিন্ন বিভাগের স্টাফরা র‍্যালিতে অংশ নেন।

হাসপাতাল চত্বর হতে শুরু হয়ে র‍্যালিটি চন্দ্রঘোনা মিশন হাসপাতাল এলাকা  পরিদর্শন করে হাসপাতাল চত্বরে এসে শেষ হয়।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাইখালীর লেমুছড়িতে সাংগ্রাই জল উৎসব অনুষ্ঠিত

খাগড়াছড়িতে শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে বিএনপির অবস্থান কর্মসূচি

ধর্ষক আব্দুর রহিমকে স্থায়ী বহিষ্কারের আশ্বাসে অবরোধ ৩ ঘন্টা শিথিল করেছে হিল উইমেন্স ফেডারেশন

আনন্দঘন পরিবেশে কাপ্তাই শিশু নিকেতন স্কুলের ক্লাস পার্টি অনুষ্ঠিত 

বাংলাদেশে ‘আদিবাসী’ ও ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠী’: আইনগত স্বীকৃতি নিয়ে বিতর্ক

রাঙামাটির বনরূপা / আলিফ মার্কেটে জুয়াড় ক্লাব, এপিবিএনের অভিযানে ৩৯ জুয়াড়ি আটক

বাঘাইছড়িতে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে বিএনপির দোয়া মাহফিল

খাগড়াছড়িতে হিল উইন্সে ফেডারেশনের প্রতিষ্ঠাবার্ষিকী ও নারীদিবসে সমাবেশ

রাঙামাটিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা: ৬৭৬ রোগীর চিকিৎসা

রাঙামাটিতে পুলিশী অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৮

error: Content is protected !!
%d bloggers like this: