শুক্রবার , ১৩ অক্টোবর ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কৃষিতে পাহাড়কে বদলে দিতে চাই-দেবাশীষ সরকার

প্রতিবেদক
প্রতিনিধি, কাপ্তাই, রাঙামাটি
অক্টোবর ১৩, ২০২৩ ১:২৫ অপরাহ্ণ

গাজীপুরে অবস্থিত  বাংলাদেশের কৃষি গবেষণা ইনস্টিটিউটের ( বিএআরই)  মহাপরিচালক ড: দেবাশীষ সরকার বলেছেন, আমরা কৃষিতে পাহাড়কে বদলে দিতে চাই।

রাইখালী পাহাড়ী কৃষি  গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীদের উদ্ভাবিত বিভিন্ন জাতের ফল এই অঞ্চলের কৃষি অর্থনীতিতে বছরের পর বছর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।  বিশেষ করে  এই অঞ্চলের কৃষকরা বৈপ্লবিক পরিবর্তন এনেছেন কৃষি সেক্টরে।

তিনি  শুক্রবার (১৩ অক্টোবর)  সকাল ১১ টায় রাঙামাটির কাপ্তাই রাইখালী কৃষি গবেষণা কেন্দ্রে কাজুবাদাম ও কফি গবেষণা, উন্নয়ন ও সম্প্রসারণ ” শীর্ষক প্রকল্পের আওতায় নির্মিত  আনসার ক্যাম্প উদ্বোধন  এবং  বারি উদ্ভাবিত বিভিন্ন জাতের ফল ও সবজির চারা/ কলম এবং বীজ বিতরণ কর্মসূচীর উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন।

রাইখালী পাহাড়ী কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন  বিএআরই এর পরিচালক ( সেবা ও সরবরাহ)  ড: ফেরদৌসী ইসলাম, পরিচালক ( পরিকল্পনা ও মূল্যায়ন) ড: দিলোয়ার আহমেদ চৌধুরী এবং  কফি ও কাজুবাদাম গবেষণা সম্প্রসারণ প্রকল্পের বারি অংগের  প্রকল্প সমন্বয়ক ড: আলতাফ হোসেন। এসময় বাংলাদেশের কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানী এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মহাপরিচালক আরোও বলেন, পাহাড় অঞ্চলে ফল এবং জুম চাষকে সমৃদ্ধ করার জন্য এই অঞ্চলের উপযোগী বিভিন্ন জাত উদ্ভাবন করে আমাদের গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।  পরে মহাপরিচালক  রাইখালী কৃষি  গবেষণা কেন্দ্রের ২ নং ব্লকে কৃষক  মাঠ দিবস অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং কৃষি গবেষণা কেন্দ্রে “পার্বত্য অঞ্চলে বারি উদ্ভাবিত উন্নত জাতের ফল উৎপাদনের আধুনিক কলাকৌশল” শীর্ষক কৃষক প্রশিক্ষণের উদ্বোধন করেন।  এতে কাপ্তাই, রাজস্থলী এবং রাঙামাটি সদর উপজেলার  ৬০ জন কৃষক অংশ নেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মহালছড়িতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা অ্যাডভোকেসি সভা

বান্দরবানে দশ হাজার ইয়াবাসহ দুইজন আটক

মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু শুরু হচ্ছে পুজা

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে রাক্ষুসে সাকার মাউথ ক্যাটফিস

কাউখালীতে মাসিক আইন শৃঙ্খলা ও সমম্বয় সভা অনুষ্ঠিত 

কাপ্তাইয়ের ভাঙামুড়া গ্রামে মোমবাতির আগুনে পুড়ল ৩ টি বসতবাড়ি 

ঈদ উপলক্ষে রামগড়ে ৭ হাজার পরিবারকে ভিজিএফের চাল বিতরণ

মধুময় চাকমার দুর্দান্ত শুটে চ্যাম্পিয়ন ধূপ্যাচর যুবসংঘ 

এক সপ্তাহেও উদ্ধার হয়নি কেপিএম চিপিং এন্ড হ্যান্ডলিং প্লান্টের চুরি যাওয়া রোলার 

ধানের শীষ পেলেই জয় নিশ্চিত নয়, তাই সতর্ক থাকতে হবে- দীপেন দেওয়ান

error: Content is protected !!
%d bloggers like this: