শনিবার , ২৬ ফেব্রুয়ারি ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে ব্যাপক উদ্দীপনায় চলছে গণটিকা কর্মসুচি

প্রতিবেদক
পাহাড়ের খবর ডেস্ক
ফেব্রুয়ারি ২৬, ২০২২ ৩:৪৪ অপরাহ্ণ

 

ঝুলন দত্ত, কাপ্তাই প্রতিনিধি।

উৎসাহ, উদ্দীপনা আর ব্যাপক উপস্থিতির মধ্য দিয়ে শনিবার কাপ্তাইয়ে চলছে সর্বশেষ ডোজ গণটিকা কর্মসুচি।

কাপ্তাই উপজেলা স্বাস্থ্য বিভাগের করোনার ফোকাল পারসন ডাঃ ওমর ফারুক রনি জানান, কাপ্তাইয়ের ৮ টি কেন্দ্রে আজ সকাল হতে গণটিকা দান কর্মসূচী শুরু হয়েছে ।

এ ৮ টি কেন্দ্র হলো ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ, মুরালিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাইখালি ইউনিয়ন পরিষদ, ভালুকিয়া নিম্ন মাধ্যমিক উচ্চ বিদ্যালয়, চিৎমরম উচ্চ বিদ্যালয়, চংড়াছড়ি উচ্চ বিদ্যালয়, কাপ্তাই উচ্চ বিদ্যালয় এবং ১নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ।

এদিকে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান শনিবার সকালে চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ, কাপ্তাই উচ্চ বিদ্যালয় এবং চিৎমরম ইউনিয়নে গণটিকা কার্যক্রম পরিদর্শন করেন।

এইসময় ১ নং চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ, চিৎমরম ইউনিয়ন পরিষদের ওয়েশ্লিমং চৌধুরী সহ ইউপি সদস্য এবং আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অপরদিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী রাইখালী, ওয়াগ্গা ও চন্দ্রঘোনা ইউনিয়নে গণটিকা কার্যক্রম পরিদর্শন করেন।

উপজেলার প্রতিটি ইউনিয়নে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী এবং জনপ্রতিনিধি এবং রেড ক্রিসেন্টের সদস্যরা গণটিকা কার্যক্রমে সহায়তা করেন বলে জানান স্বাস্থ্য বিভাগের করোনার ফোকাল পারসন ডাঃ ওমর ফারুক রনি।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দুদিনের সফরে প্রধানমন্ত্রী দিল্লি যাচ্ছেন শুক্রবার

বাঘাইছড়িতে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল সম্পন্ন

পার্বত্যাঞ্চলের আদিবাসী ও পার্বত্য চুক্তিকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র চলছে-সন্তু লারমা

মহালছড়িতে পুলিশের অভিযানে গাঁজা ও মোটরসাইকেলসহ একজন আটক

বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ উন্নয়নের মহাসমুদ্র পাড়ি দিচ্ছে-কুজেন্দ্র লাল ত্রিপুরা

দীপংকর তালুকদার বালিকা উচ্চ বিদ্যালয় এখন বিলাইছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়

মানিকছড়িতে ২টি ইট ভাটা বন্ধ করে দিয়েছে প্রশাসন

‎সনাক-টিআইবির আলোচনা সভায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে শিক্ষার্থীদের অঙ্গীকার ‎

খাগড়াছড়ি: উৎসব আর সরকারি ছুটির মৌসুমেও শঙ্কিত শহর

সরকারের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে যুবকদের ভূমিকা নিতে হবে-মংসুইপ্রু চৌধুরী

error: Content is protected !!
%d bloggers like this: