বুধবার , ২৪ ডিসেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটিতে দৈনিক ইত্তেফাক-এর ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
ডিসেম্বর ২৪, ২০২৫ ৩:৫৮ অপরাহ্ণ

রাঙামাটিতে আরম্বরপূর্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে দেশের ইতিহাস ও ঐতিহ্যের গৌরবোজ্জ্বল ধারক-বাহক, প্রাচীনতম ও পাঠকনন্দিত জাতীয় দৈনিক ইত্তেফাক-এর ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

দৈনিক ইত্তেফাকের ৭৩ বছরে পদার্পণ উপলক্ষে কেক কেটে ও আলোচনা সভা করে এ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। রাঙ্গামাটি শহরের স্থানীয় একটি রেস্তোরায় বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি মোঃ জসিম উদ্দিনের স্বাগত বক্তব্য ও সঞ্চলনায় অনুষ্ঠিত আলোচনা সভায় ইত্তেফাকের স্মৃতিচারন করে বক্তব্য রাখেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মিনহাজ মুরশিদ ও হাবিব আজম, রাঙ্গামাটি টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি এস,এম শামশুল আলম,  দৈনিক পার্বত্য চট্টগ্রাম সম্পাদক ফজলে এলাহী, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি ওমর ফারুক, সুজনের রাঙ্গামাটি জেলা কমিটির সম্পাদক এম জিসান বখতেয়ার, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াছ, দৈনিক গিরিদর্পণ ভারপ্রাপ্ত সম্পাদক নন্দন দেবনাথ, রাঙ্গামাটি নাগরিক সমাজের প্রতিনিধি জাহাঙ্গীর আলম মুন্না, আইয়ুব চৌধুরী, ইন্দ্র দত্ত চাকমা, রাঙ্গামাটির পত্রিকা এজেন্ট প্রার্থনা প্রভা দাশ, রাঙ্গামাটি সাংবাদিক সমিতির সভাপতি সৈকত রঞ্জন চৌধুরী, রাঙ্গামাটি প্রতিবন্ধি স্কুলের সম্পাদক নুরুল আবছার প্রমূখ।

প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশের সাংবাদিকতার ইতিহাসে যে নামটি সর্বপ্রথম উচ্চারিত হয় সেটি ‘দৈনিক ইত্তেফাক’। সাত দশক ধরে জাতির আশা-আকাঙ্খার প্রতিচ্ছবি হয়ে ওঠা এই পত্রিকা গণতন্ত্র, স্বাধীনতা ও সমাজ পরিবর্তনের নির্ভীক সাক্ষী।

বক্তারা বলেন, বরাবরের মতোই আগামী দিনেও দৈনিক ইত্তেফাক পার্বত্য এলাকার ইতিহাস ঐতিহ্য প্রচার ও সংকট বঞ্চনার উন্নয়ন কর্মকান্ড তুলে ধরতে ভুমিকা রাখবে। বক্তারা বলেছেন, আন্দোলন থেকে স্বাধীনতা সংগ্রাম, গণতান্ত্রিক আন্দোলন থেকে আধুনিক রাষ্ট্রচিন্তা সবখানেই ‘ইত্তেফাক’-এর অবস্থান ছিল দৃঢ় ও অকুতোভয়। সাংবাদিকতার এই উৎকর্ষ ও নিরপেক্ষতা বজায় রাখা সহজ নয়। কিন্তু ‘ইত্তেফাক’ প্রমাণ করেছে সত্যের পথে অবিচল থাকলে একটি পত্রিকা জাতির পথপ্রর্শক হয়ে উঠতে পারে। আগামীতেও একই সাহস, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে ‘ইত্তেফাক’ জাতির সেবা করে যাবে এই বিশ্বাস আমাদের।

বক্তারা ইত্তেফাকের এই ধারাবাহিকতা বজায় রেখে আগামী দিনে আরো এগিয়ে যাওয়ার আহবান জানান। সুধী সমাবেশে রাঙ্গামাটির বিভিন্ন স্তরের প্রতিনিধিরা উপস্থিত থেকে দৈনিক ইত্তেফাকের ৭৩তম বর্ষে শুভেচ্ছা জানান এবং কেক কাটেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

উখিয়ায় নিখোঁজ ইউপি সদস্য কামালের মরদেহ উদ্ধার

কাপ্তাইয়ে মোটরসাইকেল-সিএনজির মুখোমুখি সংঘর্ষে আহত ৫

মহালছড়িতে ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে ক্যারিয়ার গাইডেন্স প্রোগ্রাম অনুষ্ঠিত

লংগদুতে সোলার বিতরণ করেছে উন্নয়ন বোর্ড

এক সপ্তাহেও উদ্ধার হয়নি কেপিএম চিপিং এন্ড হ্যান্ডলিং প্লান্টের চুরি যাওয়া রোলার 

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা’র সাথে ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলের সাক্ষাৎ

মানিকছড়িতে আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সেকেন্ড লেফটেন্যান্ট হলেন প্রভাষক আবু তালেব

কাউখালীতে পরিবার পরিকল্পনা বিভাগ ও ইপসার এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

চন্দনাইশে সেনাবাহিনীর অভিযানে ৬ পাহাড়ি সন্ত্রাসী অস্ত্রসহ আটক

error: Content is protected !!
%d bloggers like this: