বুধবার , ২২ জানুয়ারি ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

জেলা পরিষদের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

প্রতিবেদক
প্রতিনিধি, রাজস্থলী, রাঙামাটি
জানুয়ারি ২২, ২০২৫ ৭:১২ অপরাহ্ণ

রাঙামাটি জেলার রাজস্থলীতে জেলা পরিষদের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছ। বুধবার (২২ জানুয়ারি) রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদারের নির্দেশে জেলা পরিষদের সদস্য পুতুল দেওয়ান উপজেলার তিনটি ইউনিয়নের বিভিন্ন স্থানে এই কম্বল বিতরণ করেন। এর আগে তিনি রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার সজীব কান্তি রুদ্র এর সাথে সৌজন্য স্বাক্ষাত করেন।

কম্বল বিতরণ অনুষ্ঠানে জেলা পরিষদ সদস্য পুতুল দেওয়ান বলেন, জেলা পরিষদের চেয়ারম্যান এর নির্দেশে এই কম্বল বিতরণ করছি। আমি আপনাদের ঘরের সন্তান। এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন, তা মেনে নেয়া যায় না। আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমি এখানে এসেছি, পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে।কম্বল বিতরণের পর তিনি বিহার মসজিদ, এতিম খানা সংস্কার ও বিভিন্ন রাস্তাঘাট নির্মাণের আশ্বাসদেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞোই মারমা, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন, সহ সভাপতি চথোয়াইপ্রু মারমা,জেলা বিএনপির সদস্য মিসাচিং মারমা, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান কল্যান ফ্রন্ট এর সহ সাংগঠনিক সম্পাদক জিকু দে, জেলা পরিষদের উপ সহকারি প্রকৌশলী মনতোষ চাকমা, ধনমনি চাকমা, সাবেক গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান সোলায়মান, মহিলা দলের জেলা সদস্য লাকি মারমা সহ গণমাধ্যমকর্মীগন উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে জাতীয় বীমা দিবসের র‍্যালি ও আলোচনা সভা

কাউখালীতে উপানুষ্ঠানিক শিক্ষক সুপারভাইজারদের ১২ দিনের বুনিয়াদি প্রশিক্ষণ শুরু

খাগড়াছড়িতে নিখোঁজের ৫ দিন পর নারীর মরদেহ উদ্ধার

কাপ্তাই প্রাইভেট কার করে পাচার কালে ১২০ লিটার চোলাই মদ জব্দ: ৪ জন আটক

উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে  / বাঘাইহাট এলাকায় দু’ গ্রুপের মধ্যে গোলাগুলি বাস শ্রমিক নিহত

শান্তিচুক্তির অসমাপ্ত ধারাগুলো বাস্তবায়ন করার চেষ্টা করব- প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা

খাগড়াছড়িতে বেগম রোকেয়া দিবসে পাঁচ জয়িতা পেলেন সম্মাননা

মানিকছড়ির যোগ্যাছোলার বলীখেলায় নতুন চ্যাম্পিয়ন সাথোয়াই প্রু মারমা

রাবিপ্রবিতে বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত

বক্সিংয়ে দেশ সেরা হলেন জুরাছড়ির সুরকৃষ্ণ

error: Content is protected !!
%d bloggers like this: