মঙ্গলবার , ১৯ এপ্রিল ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অণ্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত 

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
এপ্রিল ১৯, ২০২২ ১:৩৭ অপরাহ্ণ

 

কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এর আয়োজনে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অণ্বেষণ প্রতিযোগিতা মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় উপজেলা সদর বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।

এতে তিন গ্রুপে ভাষা ও সাহিত্য, বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ, গণিত ও কম্পিউটার এবং বিজ্ঞান বিষয়ে কাপ্তাই উপজেলার ১১ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ শত ৩২ জন শিক্ষার্থী অংশ নেন।

প্রতিযোগিতা শেষে স্কুল মিলনায়তনে বিজয়ীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মুনতাসির জাহান এইসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে সনদপত্র তুলে দেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহম্মদ এর সভাপতিত্বে এইসময় উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান, বড়ইছড়ি কর্নফুলি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহম্মদ, সহকারী শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান, উপজেলা খাদ্য পরিদর্শক নিপু চন্দ্র দাশ, বিএসপিআই এর কম্পিউটার বিভাগের ইনস্ট্রাক্টর ইকবাল হায়দার এবং কর্ণফুলী সরকারি কলেজ এর পদার্থ বিভাগের প্রভাষক মোঃ মিজারুল ইসলাম।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নব নিযুক্ত চেয়ারম্যানকে জুরাছড়িবাসীর সংবর্ধনা

বিলাইছড়ি ধুপ্যাচর ত্রিরত্ন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠিত

কাপ্তাইয়ে বিষাক্ত পোকার কামড়ে এক শিশুর মৃত্যু

রাঙামাটিতে নতুন ঘর পাচ্ছে আর ২০৬ পরিবার; উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা’র সঙ্গে স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্রদূতদের সৌজন্য সাক্ষাত

দীঘিনালায় শহিদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

কাপ্তাইয়ে জামায়াতের কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

ওয়াগ্গা লোটাস শিশু সদনে আসবাবপত্র দিলেন অজিত দম্পতি

কাপ্তাইয়ে ঝুঁকিতে বসবাস করছে শত শত পরিবার

রাঙামাটিতে সড়কে নিরাপত্তা বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: