শুক্রবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বাঘাইহাট জোনের অভিযানে ভারতীয় সিগারেট জব্দ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ৬:৩৬ অপরাহ্ণ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী এলাকায় অভিযান চালিয়ে ৬০ কার্টুন অবৈধ ভারতীয় PATRON ব্র্যান্ডের সিগারেট জব্দ করেছে বাঘাইহাট জোনের সদস্যরা। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

বাঘাইহাট জোন সূত্রে জানা যায়, কয়েকজন স্থানীয় পাহাড়ি যুবক সাজেকের উদয়পুর সীমান্ত দিয়ে ভারতীয় সিগারেট পাচারের চেষ্টা করছিল। তথ্যের ভিত্তিতে করেঙ্গাতলী ক্যাম্প থেকে লে. খান আব্দুস সালাম এর নেতৃত্বে একটি টহল দল বঙ্গলতলী এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় পাচারকারী চক্র সিগারেটের চালান ফেলে পালিয়ে যায়। পরে ৬০ কার্টুন সিগারেট জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৯০ হাজার টাকা।

বাঘাইহাট জোন কমান্ডার লে. কর্নেল মো. খায়রুল আমিন (পিএসসি) সিগারেট জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সীমান্তবর্তী এলাকায় অবৈধ পণ্য চোরাচালান রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

লোটাস শিশু সদনে আসবাবপত্র দিলেন অজিত কুমার তঞ্চঙ্গা ও উমা চাকমা

রাঙামাটিতে ২১ বিদ্যালয়ে সোলার চালিত শিক্ষাতরী বিতরণ

বান্দরবানের বন্যায়; কৃষিতে ৩০০কোটি টাকার ক্ষতি

বাঘাইছড়িতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত

রাজস্থলীতে জমকালো আয়োজনে শারদীয় দুর্গোৎসব উদযাপিত, প্রতিমা বিসর্জন কাল

বাঘাইছড়ি পৌর প্রশাসকের দায়িত্ব গ্রহন করলেন রেদওয়ান ইসলাম

খাগড়াছড়িতে কাল শুরু হচ্ছে ২য় শেখ কামাল বাংলাদেশ যুব গেমস

চিৎমরমের উজানছড়ি উরুওয়েলা বৌদ্ধ বিহারের ভিত্তি প্রস্তর স্থাপন

খাগড়াছড়ির অনন্য এক প্রাথমিক শিক্ষক রুপা মল্লিক: যাঁর পথচলার বাঁকে বাঁকে শ্রম আর সাফল্য

কক্সবাজারের ঈদগাঁওয়ে এলজিইডি ঠিকাদারের অবহেলার মাশুল দিচ্ছে কয়েকশ পরিবার

error: Content is protected !!
%d bloggers like this: