মঙ্গলবার , ১৬ আগস্ট ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

সাজেকে ৫০ হাজার গাছের চারা বিতরণ করেছে বন বিভাগ

প্রতিবেদক
প্রতিনিধি, বাঘাইছড়ি, রাঙামাটি
আগস্ট ১৬, ২০২২ ১:২০ অপরাহ্ণ

বৃক্ষপ্রাণে প্রকৃতি-প্রতিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ ” এই স্লোগানকে সামনে রেখে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সমাজেকে ৫০ হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেছে পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের বাঘাইহাট রেঞ্জ।

মঙ্গলবার সকাল ১১ টায় সাজেক ইউনিয়ন পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব চারা বিতরণ করেন সেনাবাহিনীর সিক্স বেঙ্গল বাঘাইহাট জোন কমান্ডার লেঃ কর্ণেল মুনতাসির রহমান চৌধুরী পিএসসি।

এসময় বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার, বাঘাইহাট জোনের উপঅধিনায়ক মেজর সাদিক, সাজেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অতুলাল চাকমা, পার্বত্য চট্টগ্রাম উত্তর বনবিভাগের সহকারী বনসংরক্ষক মনিরুজ্জামান, বাঘাইছড়ি কাঠ ব্যাবসায়ী সমিতির সভাপতি মোঃ গিয়াসউদ্দিন মামুন, বাঘাইহাট কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ আনোয়ার হোসেন ও করেঙ্গাতুলী উপজাতি জ্যোৎ মালিক সমিতির সভাপতি উদয়ন চাকমাসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জোন কমান্ডার বলেন, গাছ লাগান জীবন বাচান একটি গাছ একটি জীবনের সমান ৫০ হাজার চারা কম নয় এসব চারা সঠিক ভাবে রোপন ও পরিচর্জা পেলে সাজেক আবারো সবুজে ভরে উঠবে। এবং জলবায়ুর প্রভাব মোকাবেলায় সহায়ক ভূমিকা রাখবে। পার্বত্য চট্টগ্রাম উত্তর বনবিভাগের সহকারী বনসংরক্ষক মনিরুজ্জামান বলেন এবছর বন বিভাগ প্রায় ১০ লক্ষ গাছের চারা বিতরণ করেছে। পরে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের ৫০ হাজার চারা বিতরণ শেষে বাঘাইহাট জোন কমান্ডার লেঃ কর্ণেল মুনতাসির রহমান চৌধুরী ও বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার সাজেক ইউনিয়ন পরিষদ চত্বরে দুটি কাঠ বদাম গাছের চারা রোপণ করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটিতে ‘লাল সবুজ উন্নয়ন’ টিফিনের টাকা বাঁচিয়ে শিশুদের শিক্ষা উপকরণ উপহার

দায়িত্ব নিলেন চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান মিলন

লংগদুতে সাংবাদিক ওমর ফারুক মুছার জানাজার নামাজ ও দাফন সম্পন্ন

বাঘাইছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ১৫১ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

দীঘিনালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিক্ষকের

পার্বত্য চুক্তির ২৫ বছর পূর্তিতে বিলাইছড়িতে সেনাবাহিনীর প্রীতি ফুটবল ম্যাচ

কাপ্তাইয়ে সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থীর মৃত্যু : আহত ২

দীঘিনালায় বিএনপি’র সম্প্রীতি সমাবেশ

পার্বত্য এলাকায় গুণগত শিক্ষা, আর্থ সামাজিক ও টেকসই উন্নয়নে কাজ করছে পার্বত্য মন্ত্রণালয়-উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

রাঙামাটি জেলা পুলিশের ১৫তম ব্যাচের দক্ষতা উন্নয়ন কোর্সের উদ্বোধন

error: Content is protected !!
%d bloggers like this: