শনিবার , ৫ মার্চ ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

জনপ্রিয় হচ্ছে কাপ্তাই ‘কায়াকিং ক্লাব’

প্রতিবেদক
পাহাড়ের খবর ডেস্ক
মার্চ ৫, ২০২২ ১১:৫২ পূর্বাহ্ণ

 

ঝুলন দত্ত, কাপ্তাই প্রতিনিধি।

নৌকার মতো দেখতে ছোট নৌযান কায়াক। দেশের বাইরে কায়াকিং খুব জনপ্রিয়। তবে কিছুদিন আগে পর্যন্ত বাংলাদেশে কোথাও কায়াকিং করা হতো না।

এ দেশের মানুষদের প্রথমবারের মতো কায়াকিং করার সুযোগ করে দিয়েছে ‘কাপ্তাই কায়াকিং ক্লাব’।

বাংলাদেশে সর্বপ্রথম বাণিজ্যিকভাবে কায়াক চালানোর ব্যবস্থা করেছে কাপ্তাই কায়াক ক্লাব।

রাঙামাটির কাপ্তাই উপজেলার বিনোদন কেন্দ্র প্যানারোমা জুম রেস্তোরাঁ থেকে মাত্র ১০০ মিটার সামনেই কাপ্তাই সড়কের পাশে কর্ণফুলী নদীর কোল ঘেঁষে কাপ্তাই কায়াক ক্লাবের অবস্থান। তৎকালীন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তারিকুল আলম , সাবেক রাঙামাটি জেলা পরিষদের সদস্য প্রকৌশলী মোঃ রুবাইয়েত আখতার চৌধুরী , বর্তমান জেলা পরিষদের সদস্য অংসুইছাইন চৌধুরী, চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী সহ কাপ্তাই উপজেলা গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিত থেকে ২০১৭ সালের ২৪ ফেব্রুয়ারি কাপ্তাই কায়াক ক্লাবের উদ্বোধন করেন।

উদ্বোধনের পর হতে কায়াকিং করতে দেশের বিভিন্ন অঞ্চল হতে পর্যটকরা ভীড় করছেন এই কায়াকিং ক্লাবে। পর্যটকরা কায়াকিং করতে করতে কর্ণফুলি নদীর কয়েক কিঃ মিঃ পর্যন্ত চলে যাচ্ছে।

কাপ্তাই কায়াকিং ক্লাবের অন্যতম উদ্যোক্তা মোঃ ওবাইদুল্লাহ জানান, কাপ্তাইয়ের কর্ণফুলী নদীর স্বচ্ছ জলে রোমাঞ্চকর কায়াকিংয়ের সুযোগ করে দিচ্ছে কাপ্তাই কায়াকিং ক্লাব। বাংলাদেশে এডভেঞ্চারে ভিন্ন মাত্রা যোগ করেছে এই কায়াকিং। করোনাকালীন সময়ে কিছুটা পর্যটক কম আসলেও করোনার প্রভাব কমে আসায় এখন প্রতিদিন ভ্রমনপিপাসুরা এসে কর্ণফুলী নদীতে কায়াকিং করছেন।

কায়াকিং করতে আসা চট্টগ্রাম লালখান বাজারের বাসিন্দা ইমন, আকিব, সুজন জানান, কর্ণফুলী নদীর নীল জলরাশী এবং সীতা পাহাড় এর অপরুপ সৌন্দর্য উপভোগ করতে করতে কায়াকিং করলাম। আনন্দে আপ্লুত হলাম। সতিই রোমাঞ্চকর অভিজ্ঞতা।

কাপ্তাই ফোরামের এডমিন সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলিব রেজা লিমন জানান, “কাপ্তাই কায়াকিং ক্লাব” কাপ্তাইয়ের পর্যটন শিল্পকে অনেকদূর এগিয়ে নিয়ে গেছে। আমরা চাই কাপ্তাইয়ের পর্যটন শিল্প আরোও বিকশিত হউক।

বেসরকারী পর্যটন কেন্দ্র বনশ্রী পর্যটন কেন্দ্রের পরিচালক প্রকৌশলী মোঃ রুবাইয়াত আখতার চৌধুরী জানান, রুপসী কাপ্তাইয়ের পর্যটন শিল্পের ভিন্ন মাত্রা যোগ করেছে কাপ্তাই কায়াকিং ক্লাব।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশ ছাত্রলীগের নেতৃত্বে ১৯৫২সালে ভাষা আন্দোলনে বিজয়ী হয়েছে- মংসুইপ্রু  

মহালছড়িতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ধানের শীষের পক্ষে প্রচারণা

রাজস্থলী আর্মি ক্যাম্পে হেডম্যান ও কারবারি সম্মেলন অনুষ্ঠিত

দীপংকর তালুকদারের সাথে সৌজন্য সাক্ষাতে রাইখালীর হেডম্যান

সাফ জয়ী ঋতুপর্ণাকে সংবর্ধনা দিলো কাউখালী বিএনপি

মহালছড়ি গোল্ডকাপ ফুটবলে মুবাছড়ির দুর্দান্ত বিজয়

তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার সদর অঞ্চল কমিটি কর্তৃক মিলন মেলা অনুষ্ঠিত

ওয়াগ্গাছড়া চা বাগানের শ্রমিকদের মাঝে নতুন কাপড় বিতরণ 

খাগড়াছড়িতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী অপহরণের অভিযোগ

জেগে উঠেছে ঝুলন্ত সেতু; পর্যটকদের জন্য উন্মুক্ত 

error: Content is protected !!
%d bloggers like this: