বুধবার , ২ জুলাই ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটিতে সওজ লেক ভিউ গার্ডেনে বৃক্ষরোপন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
জুলাই ২, ২০২৫ ১১:০৫ অপরাহ্ণ

পরিবেশের ভারসাম্য রক্ষার্থে বৃক্ষরোপন কর্মসূচি পালন করেছে রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগ। বুধবার (০২ জুলাই) বিকেলে শহরের ফিসারী বাঁধ সংলগ্ন সওজ লেক ভিউ গার্ডেনে একটি কাঠগোলাপ গাছের চারা রোপনের মধ্য দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন, সড়ক ও জনপথ বিভাগের চট্টগ্রাম জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ আতাউর রহমান। ৬৫০ মিটার দৈর্ঘের নির্মিত এ বাগানটিতে ১০০ টির অধিক প্রজাতির উদ্ভিদের সংগ্রহশালা করা হবে জানান হয়।

এ সময় উপস্থিত ছিলেন, সওজ চট্টগ্রাম সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ জাহেদ হোসেন, চট্টগ্রাম জোনের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শাহ আরেফীন, রাঙামাটি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমাসহ সংশ্লিষ্টরা। গাছের চারা রোপন শেষে অতিথিবৃন্দদের পুরো পার্কের চলমান নির্মাণ কাজ সম্পর্কে বিস্তারিত অবগত করেন নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা।

এরপর তাঁরা পুরো পার্কটি ঘুরে দেখেন এবং ব্যাতিক্রমী এই পার্ক নির্মাণের উদ্যেগ নেয়ার জন্য নির্বাহী প্রকৌশলীকে ধন্যবাদ জানান।

সড়ক ও জনপথ চট্টগ্রাম জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ আতাউর রহমান বলেন, আমি এই কাজের জন্য ধন্যবাদ জানাই রাঙামাটি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমাকে। তিনি উদ্যেগী হয়ে এই পার্ক নির্মাণের জন্য আমাদের কাছে ডিজাইন উপস্থাপন করেন এবং ডিজাইনটি আমাদের ভালো লাগে। এরপরই আমরা ফান্ডিংয়ের ব্যাপারে তাকে আশ্বস্ত করি। বর্তমানে পার্কটির নির্মাণ কাজ প্রায় শেষের দিকে। আমি আশা করছি আগামী একমাসের মধ্যে এটির নির্মাণ কাজ শেষ হবে।

তিনি আরো বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি পার্কটির নির্মাণ কাজ শেষে সড়ক ও জনপথের বিভাগের তত্ত্ববধানে পার্কটি পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করা হবে। পার্কের সৌন্দর্য রক্ষার্থে রাঙামাটিবাসীর সহযোগিতা কামনা করেন তিনি।

উল্লেখ্য, সড়ক ও জনপদ বিভাগের পক্ষ থেকে জানানো হয়- সরকারের এ প্রতিষ্ঠানটি ১০কোটি টাকা ব্যয়ে বাঁধটির পূর্ণাঙ্গ সংস্কার ও সম্প্রসারণে উদ্যোগ নেয়। পাশাপাশি পর্যটকদের বিনোদনের জন্য ৯০লাখ টাকা ব্যয়ে ওয়াকওয়ে ও সৌন্দর্যবধর্ধনের কাজ শুরু করে। এ পর্যন্ত ৯৭ শতাংশ কাজ শেষ হয়েছে বলে জানানো হয় সওজের পক্ষ থেকে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

খাগড়াছড়িতে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

রাঙামাটি জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

দেশের বাইরে কৃষি পণ্য পাঠাতে পাসপোর্ট-ভিসা লাগবে- রাঙামাটি কৃষিবিদ অরুণ চন্দ্র রায়

রাঙামাটিতে একুশে পদক প্রাপ্ত আলোকচিত্রী পাভেল রহমানের চিত্রকর্ম প্রদর্শনী

রাবিপ্রবিতে বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত

রাঙামাটিতে কাঠ বোঝাই চলন্ত ট্রাক লক্ষ্য করে সন্ত্রাসীর গুলি; চালক গুলিবিদ্ধ

কেএনএফের সন্দেহভাজন আরও তিনজনকে গ্রেপ্তার

কাপ্তাইয়ে সংবর্ধিত হলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক মোর্শেদ আলম

সাজেকে দুই ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

কাপ্তাই মসজিদভিত্তিক শিশু গণশিক্ষার শ্রেষ্ঠ শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ 

error: Content is protected !!
%d bloggers like this: