বৃহস্পতিবার , ২৩ জানুয়ারি ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

আ.লীগের সাথে আঁতাত করে বিএনপির ভাবমুর্তি ক্ষুন্নকারীদের রেহাই দেওয়া হবে না-অ্যাডভোকেট মামুন

প্রতিবেদক
জসিম উদ্দিন, কাউখালী থেকে ফিরে।
জানুয়ারি ২৩, ২০২৫ ৭:৩৭ অপরাহ্ণ

রাঙামাটি জেলা বিএনপির সাধারন সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন বলেছেন, ‘বিগত সময়ে রাজনৈতিকভাবে রাঙামাটি জেলার কাউখালী উপজেলার বিএনপির নেতাকর্মীরা মামলা, হামলা, হত্যাসহ সবচেয়ে বেশি নির্যাতনের স্বীকার হয়েছে। আগামীতে বিএনপি দেশ পরিচালনার সুযোগ পেলে এসব ত্যাগী কর্মীদের যথাযথ মূল্যায়ন করা হবে’।

তিনি বলেন ‘বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীদের সাথে আঁতাত করে কাউখালী উপজেলা বিএনপি ও অংগসংগঠনের ভাবমুর্তি যারা ক্ষুন্ন করছে তাদের বিরুদ্ধে শীঘ্রই দলীয় কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যারা বিগত বছরগুলোতে আওয়ামীলীগের সাথে আঁতাত করে বিএনপিকে ধংস করেছে এবং এখনো অপতৎপরতা চালাচ্ছে তাদেরকে আমরা চিহিৃত করেছি। এসব যড়যন্ত্রকারীদের আর রেহাই দেওয়া হবে না’।

আজ বৃহস্পতিবার কাউখালী উপজেলা পরিষদ অডিটরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কাউখালীর কলমপতি ইউনিয়ন শাখার বর্ধিত সভায় প্রধান অথিতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা তুলে ধরে তিনি বলেছেন, ‘আওয়ামী লীগ জাতিকে বিভক্ত করে রেখেছিল, তাই ৩১ দফার মাধ্যমে তারেক রহমান জাতিকে ঐক্যবদ্ধ করতে চায়। আমাদের সকলকে তার এই ৩১ দফা সবার কাছে তুলে ধরতে হবে’।

তিনি আরো বলেন- দেশের মানুষ বিরাজমান সংকট উত্তরণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপর আস্থা রাখতে চায়। এ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নের্তৃত্বে সকলকে ঐক্যবন্ধ থেকে কাজ করার আহবান জানিয়েছেন।

কলমপতি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নাছির উদ্দীন সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ ইসমাইল হোসেন ভুঁইয়া সঞ্চালনায় অনুষ্টিত বর্ধিত সভার উদ্বোধন করেন কাউখালী উপজেলা বিএনপির সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন।

বর্ধিত সভায় প্রধান বক্তা ছিলেন রাঙামাটি জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক মাহবুবুল বাসেত অপু। বিশেষ অতিথি ছিলেন, রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি বাবুল আলী, দপ্তর সম্পাদক মোঃ আব্দুল কুদ্দুস, কাউখালী উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল কালাম আজাদ, মোঃ আব্দুল হান্নান মেম্বার, আবুল কালাম রিপন, সাধারন সম্পাদক আব্দূল মোতালেব, সাংগঠনিক সম্পাদক মোঃ আবু বক্কর তারা মিয়া, যুগ্ন সম্পাদক মোমিনূল করিম, সহ-সাধারন সম্পাদক আরিফুর রহমান চৌধুরী বাপ্পি প্রমুখ।

সভায় কলমপতি ইউনিয়নের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতিসহ উন্নয়ন ও বিভিন্ন বিষয়ে নেতাকর্মীদের গঠনমূলক দিকনির্দেশনা দেন অন্যান্য বক্তারা

বর্ধিত সভায় বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বর্ধিত সভার শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাইখালী মগদ্বেশ্বরী মন্দিরে ২০তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান শুরু 

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিতের প্রতিবাদে রাঙামাটি জেলা পরিষদ ঘেরাও

রাঙামাটিতে জেলা প্রশাসনের কর্মচারীদের কর্মবিরতি শুরু

কাউখালীতে ডিজিটাল মেলার উদ্ভাবনী সমাপনী পুরস্কার বিতরণ 

বান্দরবানে টিফিনের টাকা বাঁচিয়ে শিশুদের শিক্ষা উপকরণ বিতরণ

দীঘিনালার দুর্গম গ্রামে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্পে পাঁচ শতাধিক মানুষের চিকিৎসা

সাজেকে শুকনোছড়া প্রাথমিক বিদ্যালয়ের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

কর্ণফুলী সরকারি কলেজে অধ্যক্ষ এএইচএম বেলাল চৌধুরীর শোকসভা অনুষ্ঠিত 

পাহাড় সমাজে পাপের ভয় 

বাঘাইছড়ির বটতলী নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এমপিওভুক্ত হওয়ায় সংবর্ধনা 

error: Content is protected !!
%d bloggers like this: