বুধবার , ১৫ জানুয়ারি ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাউখালীতে ২ ইটভাটায় লাখ টাকা জরিমানা, ভাটা বন্ধ ঘোষণা 

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, কাউখালী।
জানুয়ারি ১৫, ২০২৫ ৮:১১ অপরাহ্ণ

রাঙামাটির কাউখালী উপজেলার দুর্গম ফটিকছড়ি ইউনিয়নের ডাবুয়ায় অবৈধ দুই ইটভাটা সিবিএম ব্রিকস ও কেবিবি ব্রিকসকে এক লাখ টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। একইসাথে ইটভাটা দুটি ফায়ারসার্ভিসের মাধ্যমে পানি দিয়ে ভিজিয়ে সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়া হয়েছে।

আজ (১৫ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রট কাজী আতিকুর রহমান এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় পরিবেশ অধিদপ্তর, বনবিভাগ সহ পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযানে এক হাজার মণ জ্বালানী কাঠ জব্দ করে কাশখালী রেঞ্জ বিট অফিসারের জিম্মায় দেয়া হয়েছে। এসময় ইটভাটা বন্ধের নোটিশ টাঙিয়ে দেয়া হয়েছে।

অভিযান কাউখালী থানা পুলিশ, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: মমিনুল ইসলাম, কাশখালী রেঞ্জ অফিসার, ফটিকছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও কাউখালী উপজেলা ফায়ারসার্ভিসের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এরই মধ্য দিয়ে পার্বত্য তিন জেলার সকল ইটভাটা বন্ধ করার বিষয়ে মহামান্য হাইকোর্টের নির্দেশনার অংশ হিসেবে কাউখালী উপজেলার ১৫ টি ইটাভাটার সবকয়টি বন্ধ করা সংক্রান্ত মহামান্য হাইকোর্টের নির্দেশনা প্রতিপালন করা হলো।

কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান বলেন -পুরো অভিযানে সবমিলিয়ে ১৩ লাখ ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ২৩ হাজার ঘনফুট কাঠ জব্দ করে পরবর্তী কার্যক্রমের জন্য বনবিভাগের জিম্মায় দেয়া হয়েছে। কয়েক লক্ষ কাঁচা ইট ধ্বংস করা হয়েছে। এছাড়া ফায়ারসার্ভিসের মাধ্যমে পানি দিয়ে ভিজিয়ে ভাটার আগুন নিভিয়ে বন্ধ করে দেয়া হয়েছে।একইসাথে প্রত্যেকটি ইটভাটায় ভাটা বন্ধের নোটিশ টাঙিয়ে দেয়া হয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জাতীয় শিশু দিবসে কাপ্তাইয়ে সর্বস্থরের শ্রদ্ধা জ্ঞাপন  

২৪ ঘণ্টায় শনাক্ত ২৯.১৭ শতাংশ, মৃত্যু ৩১

২৪ ঘণ্টায় শনাক্ত ২৯.১৭ শতাংশ, মৃত্যু ৩১

বাঘাইছড়িতে ৮০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঘর হস্তান্তর

কাপ্তাই রাইখালীতে ১৩১৩ জন পেলেন টিসিবির পণ্য 

খাগড়াছড়িতে অপহরণ-মুক্তিপণ আদায় চক্রের ৩ সদস্য আটক

বঙ্গবন্ধু জাতীয় বিজ্ঞান মেলায় তিন পার্বত্য জেলা থেকে রাঙামাটি আল আমিন ফাজিল মডেল মাদ্রাসার অংশগ্রহণ

দেশে ফিরলেন রাজস্থলী বিএনপি নেতা আল-আমিন, এলাকাবাসীর উচ্ছ্বাস

সুবলং ইউনিয়নে মাঠ দিবস পালন করেছে কৃষি বিভাগ

পার্বত্য অঞ্চলে উন্নয়নের সমন্বয় ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

সাজেকে পর্যটকবাহী গাড়ি খাদে, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত, আহত ১২

error: Content is protected !!
%d bloggers like this: