মঙ্গলবার , ১৭ মে ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

বাঘাইছড়ি পৌর নির্বাচনে ৩ মেয়রসহ ৩৪ জনের মনোনয়ন পত্র জমা

প্রতিবেদক
প্রতিনিধি, বাঘাইছড়ি, রাঙামাটি
মে ১৭, ২০২২ ৮:৪০ অপরাহ্ণ

বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনে অংশ নিতে মনোনয়ন পত্র জমাদানের শেষদিনে ৩ মেয়র পার্থীসহ ৩৪ জনের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। আগামী ১৫ জুন  বাঘাইছড়ি পৌরসভায় প্রথমবারের মতো ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এই নির্বাচনে মেয়র পদে ৩ জন, সাধারণ কাউন্সিলর পার্থী ২৩ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮ জনসহ মোট ৩৪ জন প্রার্থীর মনোনয়ন জমা দিয়েছেন। এ তথ্য নিশ্চিত করেন জেলা রির্টারিং কর্মকর্তা মোঃ সাইদুর রহমান।

মঙ্গলবার  মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে বিকেল ৫ টা পর্যন্ত প্রার্থীরা উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে তাদের মনোনয়ন পত্র জমা করেন।

বাঘাইছড়ি উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে জানা যায়, বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনে ৯ টি ওয়ার্ডে মেয়র পদে ০৩ জন মনোনয়ন জমা দেন। বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা মনোনীত মেয়র প্রার্থী মোঃ জমির হোসেন, সতন্ত্র পদে মুক্তিযোদ্ধা আজিজুর রহমান ও পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ সমর্থিত সতন্ত্র পদে মোঃরহমত উল্লাহ খাজা মনোনয়ন পত্র জমা দেন।

এই পৌরসভায় মোট ভোটার ১১,১৭১ জন, এর মধ্যে পুরুষ ৫৮২০ ভোটার , নারী ভোটার ৫৩৫১ জন, হিজড়া ভোটার নেই। সাধারণ ওয়ার্ড সংখ্যা ৯টি, সংরক্ষিত মহিলা ওয়ার্ড সংখ্যা ৩ টি। মোট ভোট কেন্দ্র ০৯ টি, মোট ভোট কক্ষ ৩৮ টি, অস্থায়ী কক্ষ সংখ্যা ৫ টি বলে জানা যায়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে ২৫ মার্চ গণহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা

বাঘাইছড়িতে ঈদুল ফিতর উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

জুরাছড়ি আমতলী ধর্মোদয় বন বিহারে চীবর দান অনুষ্ঠিত

বিলাইছড়ি বাজার বৌদ্ধ বিহারের শিশু সদন থেকে পালানো ৪ কিশোর উদ্ধার

গুইমারা লিচুবাগানে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ

রামগড়ে শীতার্তদের মাঝে বিজিবি’র কম্বল বিতরণ

জুরাছড়ি পাহাড়ে শোভা পাচ্ছে জুমের পাকা ধান

ঈদগাঁওয়ে রিজার্ভ পাহাড় কেটে জমি ভরাটের অভিযোগ প্রবাসীর বিরুদ্ধে

রাঙামাটি-চট্টগ্রাম-ঢাকা রুটে এভারগ্রীন বাসের যাত্রা শুরু

বিলাইছড়িতে জাতীয় যুব দিবস পালিত

error: Content is protected !!
%d bloggers like this: