বৃহস্পতিবার , ৩০ মে ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাই সড়কের শিলছড়ি অংশে কাদা মাটিতে সয়লাব: ভোগান্তি চরমে 

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
মে ৩০, ২০২৪ ২:৩৫ অপরাহ্ণ

কাপ্তাই-চট্টগ্রাম সড়কের কাপ্তাই উপজেলার শিলছড়িতে একটু বৃষ্টি হলেই কাদা মাটিতে পুড়ো সড়ক সয়লাব হয়ে যায়। ফলে যান চলাচলে ভোগান্তি পোহাতে হয়  প্রধান সড়কের চলাচলরত চালক ও যাত্রীদের।

গত ২/৩দিন আগে ঘূর্ণিঝড়  রিমালের ফলে বৃষ্টিপাত হয়ে  কাপ্তাই নতুন থানা ও আনসার ব্যাটালিয়নের পাশে শিলছড়ি  সড়কটি কাদা মাটিতে সয়লাব হয়ে গেছে। ফলে সড়কটির দুইপাশ কাদা মাটি ভরাট হয়ে সড়কটি ছোট হয়ে গেছে।এতে করে যানচলাচলে ভোগান্তিতে পড়ছে চালকসহ এলাকার লোকজন। প্রতি বছর বৃষ্টিপাত হলে উক্ত সড়কটির সীতারঘাট এলাকা  পর্যন্ত এধরনের সমস্যায় পড়তে হয়।

গত বছর  এলাকার  কলেজ শিক্ষার্থী ও রেডক্রিসেন্ট সোসাইটির যুবকরা সেচ্ছাশ্রম দিয়ে সড়কের মাটি সরিয়ে যান চলাচলের ব্যবস্থ করে।

এলাকার অধিবাসী  এনামুল হক বাচ্চু জানান, আমরা এখন এ সড়ক দিয়ে চলতে পারছিনা। প্রতিনিয়ত যাতায়াত করতে সমস্যায় পড়ছি। দ্রুত সড়কের ওপর কাদা মাটি অপসরণের দাবি জানান তিনি ।

ওয়াগ্গা ইউনিয়নের  ৯ নং ওয়ার্ডের শিলছড়ি ইউপি সদস্য সরোয়ার হোসেন দ্রুত কাদা মাটি সরিয়ে চিরস্থায়ী একটি ব্যবস্থা নেয়ার দাবি জানান।

কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো.মহিউদ্দিন জানান সড়কটি চট্টগ্রাম সড়ক ও জনপথ বিভাগের। আমি চট্রগ্রাম সড়ক ও জনপথ বিভাগের সাথে কথা বলে ব্যবস্থা নিব।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাই ইফা’তে বিদায়-বরণ সংবর্ধনা অনুুষ্ঠিত 

বর্তমান সরকারের আমলে পাহাড়ে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে- পার্বত্য প্রতিমন্ত্রী 

রাইখালী বাজারের প্রতিবন্ধি টিটু ভট্টাচার্য পেলেন হুইল চেয়ার 

ইউপিডিএফ পার্বত্য চুক্তির পূর্ণ বাস্তবায়ন চায় না, তারা চায় স্বায়ত্তশাসন — ঊষাতন তালুকদার

বাঘাইছড়িতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

জুরাছড়িতে অফিসার ও ফোর্সের রায়ট ড্রিল সংক্রান্ত মহড়া

সাজেক-খাগড়াছড়ি সড়কে নন্দারাম এলাকায় পাহাড়ধসে সড়ক যোগাযোগ বন্ধ

কাউখালীর বেতবুনিয়া সোনাইছড়িতে পাহাড় কাটতে গিয়ে শ্রমিক নিহত

ঈদগাঁওয়ে শিবিররের উদ্যোগে পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

বাঘাইছড়ি বটতলী নদীর উপর ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর

error: Content is protected !!
%d bloggers like this: