বুধবার , ২ মার্চ ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বরকলের ভুষণছড়ায় ইউপি সদস্যকে মারধরের অভিযোগ

প্রতিবেদক
পাহাড়ের খবর ডেস্ক।
মার্চ ২, ২০২২ ১০:১৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক।

জেলার প্রত্যন্ত দুর্গম বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়ন পরিষদের এক সদস্যকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২মার্চ ২০২২)  বিকালে ভূষণছড়া এলাকায় এ ঘটনা ঘটে। মারধরের শিকার ওই ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মেম্বার আবদুল জলিল রাঙামাটি সদর হাসপাতালে ভর্তি হয়েছেন।

আব্দুল জলিলের দাবি ‘অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি’ প্রকল্পের উপকার ভোগিদের সঠিক নামের তালিকা নিয়ে প্রতিবাদ করায় ভূষণছড়া ইউপি চেয়ারম্যান মামুনের লোকজন তাকে ব্যাপক মারধর করে’। তবে এ বিষয়ে কথা বলতে চেয়ারম্যান মামুনের সাথে মুঠোফোনে যোগযোগ করা হলেও সংযোগ পাওয়া যায়নি।

বরকল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাসির উদ্দিন মুঠোফোনে বলেন, ‘শুনেছি বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়নের ৮ ওয়ার্ডে মারামারি হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে’।

আহতের স্ত্রী আসমা বেগম ও প্রত্যক্ষদর্শীরা জানান, মামুন চেয়ারম্যানের ভুয়া তালিকার প্রতিবাদ করে জলিল মেম্বার । ভুয়া তালিকার ব্যাপারে বুধবার সকালে বরকল উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করায় চেয়ারম্যান মামুনের লোকজন ক্ষীপ্ত হয়ে বুধবার বিকালে জলিল মেম্বারকে গুরুতরভাবে মারধর করে। এসময় তার গায়ের শার্ট ছিঁড়ে ফেলে হামলাকারীরা।

আসমা বেগম অভিযোগ করে বলেন, ‘আমার স্বামীকে চেয়ারম্যানের লোকজন গরুর মত পিটিয়েছে। অল্পের জন্য সে মারা যায়নি। চেয়ারম্যানের ইন্ধনে এঘটনা ঘটানো হয়েছে। আমি এর বিচার চাই’।

মেম্বার জলিলের চাচাতো ভাই মোঃ রিপন বলেন, ‘৮নংওয়ার্ডে হত দরিদ্রদের জন্য যে সকল বরাদ্দ আসে ওই সকল বরাদ্দ সঠিক ভাবে বন্টন করেনি সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান।ওই বরাদ্দের সঠিক বন্টন যেন হয় সে ব্যাপারে কথা বলতে গিয়ে মারধরের শিকার হয়েছেন জলিল মেম্বার’।

আসমা বেগম আরো বলেন, ‘বর্তমানে আমার স্বামী সংকটাপন্ন অবস্থায় রাঙামাটি সদর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাকে বাঁচাতে সকলের সহযোগিতা চাই’।

এ ব্যাপারে ভূষণছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মামুনুর রশিদ মামুনের কাছে মুঠোফোনে জানতে চাওয়া হলে তার ফোনে সংযোগ পাওয়া যায়নি।

বরকল থানার ওসি মোঃ নাসির উদ্দিন বলেন, ‘আমি ছুটিতে থাকায় বিস্তারিত জানতে পারিনি। তবে ঘটনাস্থল পরিদর্শনে বরকল থানার পুলিশ গিয়েছে। এব্যাপারে এখনো থানায় কেউ কান অভিযোগ নিয়ে আসেনি’।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সভাপতি মোঃ হোসেন, সাধারণ সম্পাদক প্রিয় চাকমা / আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ ৮নম্বর ওয়ার্ড কমিটি গঠন

আবাম ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

প্রাণ ফিরেছে রাইখালীর পানছড়ি ঝর্ণায়

খাগড়াছড়িতে হেলথ্ কেয়ার হাসপাতালের মাসিক পরামর্শ সভা অনুষ্ঠিত

কাউখালীতে মহান বিজয় দিবস উদযাপন

জমকালো আয়োজনে রোয়াংছড়িতে অনুষ্ঠিত হলো তঞ্চঙ্গ্যা জাতির বিষু মেলা ও ঘিলা খেলা

কাপ্তাইয়ে মনসা পুজায় পাঁঠা বলি দিলো ভক্তগণ

বিলাইছড়িতে কার্বারী কল্যাণ সমিতির নেতৃত্বে জয়সিন্ধু-রুপকুমার

বিলাইছড়িতে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত 

কে এই অসহায় বৃদ্ধ : কাপ্তাই হাসপাতাল চত্বরে নিদারুণ কষ্টে মানবেতর জীবন যাপন

error: Content is protected !!
%d bloggers like this: