শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে শহীদ জিয়া স্মৃতি অলিম্পিক মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনালে সোনালী অতীতের জয়

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
আগস্ট ১৪, ২০২৬ ৮:০২ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই প্রজেক্ট এলাকায় অনুষ্ঠিত শহীদ জিয়া স্মৃতি অলিম্পিক মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনালে নিমকি বাজার ফুটবল একাদশকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সোনালী অতীত ফুটবল একাদশ।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে কাপ্তাই নিউ মার্কেট স্কুল মাঠে (বাজারের মাঠ) অনুষ্ঠিত ফাইনাল খেলায় মুখোমুখি হয় সোনালী অতীত ফুটবল একাদশ ও নিমকি বাজার ফুটবল একাদশ। শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় নির্ধারিত সময়ে ২-০ গোলের জয় তুলে নেয় সোনালী অতীত।

খেলা শেষে সোনালী অতীত দলের কামরুল ইসলাম ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন। ম্যাচটি পরিচালনা করেন প্রধান রেফারি মাইনুল হক সুমন। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের  নির্বাহী প্রকৌশলী কয়সুল বারী। জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক-কর্মচারী ইউনিয়ন।

কাপ্তাই শাখার সভাপতি ও টুর্নামেন্ট আয়োজন কমিটির আহ্বায়ক মো. বেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই উপজেলার সাবেক চেয়ারম্যান মো. দিলদার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহম্মেদ, পিডিবির উপ-পরিচালক মো. হাসান, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. কবিরুল ইসলাম কবির, কাপ্তাই ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইউসুফ এবং সাধারণ সম্পাদক কামাল হাকিম।

অনুষ্ঠানে ধারাভাষ্য দেন ইউনিয়ন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক সোলাইমান মাহমুদ। এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সহসভাপতি মো. আব্দুল মোহাসেন, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, উপজেলা তাঁতীদলের সভাপতি আফসার উদ্দীন, উপজেলা শ্রমিক দলের সভাপতি ফয়েজ আহমেদ, সম্পাদক আল নাহিয়ান খান ডালিম, সহকারী প্রকৌশলী (শিক্ষা) দিলদার হোসেন, বণিক কল্যাণ সমিতির সভাপতি জয়নাল আবেদিন, সাবেক ক্রীড়াবিদ সালাউদ্দিন মিনু চৌধুরী, সাবেক ছাত্রনেতা মোশর্দ আলম, জেলা ধারাভাষ্যকার ও ক্রীড়াবিদ ওসমান গনি তনু, পিডিবি স্কুলের সহকারী শিক্ষক মো. জসিমউদ্দীন, শিশু নিকেতন স্কুলের কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, সোনালী অতীত দলের ম্যানেজার বেলায়েত হোসেন, নিমকি বাজার দলের ম্যানেজার আবু তাহের সওদাগর, মিজানুর রহমান সোহাগসহ ক্রীড়াপ্রেমী দর্শকরা।

টুর্নামেন্টের ফাইনাল খেলাকে ঘিরে কাপ্তাই নিউ মার্কেট স্কুল মাঠে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের ব্যাপক উপস্থিতি ছিল। খেলোয়াড়দের নৈপুণ্য ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ উপভোগ করেন বিপুলসংখ্যক দর্শক।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

গৃহিনী হতে উদ্যোক্তা হবার গল্প: জেলার শ্রেষ্ঠ জয়িতা নারী কাপ্তাইয়ের রিজামনি

থানচিতে নৌকা ডুবির ১৬ ঘন্টা পর নিখোঁজ ১ জনের মরদেহ উদ্ধার

ইউনিয় পর্যায়ে দক্ষতা বৃদ্ধি গুনগতমান উন্নয়নে অগ্রগতি ও অর্জন অবহিতকরণার্থে জেলা পর্যায়ে কর্মশালা 

মহালছড়িতে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে কর্মকর্তা ও সুধীজনের মতবিনিময়

কাপ্তাই থানা পুলিশ’র অভিযানে গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেফতার

পাইপ লাইনে ফাটল : ৩ দিন ধরে কেপিএমে পানি সরবরাহ বন্ধ

কাপ্তাইয়ে ‘এবং অবক্ষয়’ নাটক মঞ্চস্থ, ২০ নাট্য ব্যক্তিত্বকে সম্মাননা প্রদান

কাপ্তাইয়ে শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন উপলক্ষে নানা আয়োজন 

রামগড় সীমান্তে ৯ লাখ টাকার ভারতীয় ঔষধ ও গাঁজা জব্দ

কাপ্তাই সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

error: Content is protected !!
%d bloggers like this: