সোমবার , ১৬ জুন ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

চকরিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
জুন ১৬, ২০২৫ ১১:০৭ অপরাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় বেপরোয়া গতির যাত্রীবাহি বাসের ধাক্কায় জুলকার নয়ন (২০) নামে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। সোমবার (১৬ জুন) সন্ধ্যা পৌনে ৬ টার দিকে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের মেধাকচ্ছপিয়া জাতীয় উদ্যানের উত্তর গেইটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

সড়ক দূর্ঘটনায় নিহত জুলকার নয়ন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শেখেরখিল এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী লোকজন জানায়, সোমবার বিকালে বাঁশখালী থেকে মোটরসাইকেল চালিয়ে মহাসড়ক দিয়ে কক্সবাজার যাচ্ছিলেন যুবক জুলকার নয়ন। সন্ধ্যা পৌনে ৬ টার দিকে তিনি চট্টগ্রাম কক্সবাজার মহসড়কের খুটাখালী মেধাকচ্ছপিয়া জাতীয় উদ্যানের উত্তর গেইটের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি বেপরোয়া গতির যাত্রীবাহি বাস মোটরসাইকেল আরোহী জুলকার নয়নকে মুখোমুখি ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়।

মহসড়কে দূর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত মোটরসাইকেল আরোহী জুলকার নয়নকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে যুবক জুলকার নয়নকে মৃত ঘোষণা করেন।

মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, সড়ক দূর্ঘটনায়  নিহত জুলকার নয়নের মরদেহ চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে রয়েছে। পরিবার সদস্যরা বাঁশখালী থেকে আসলে আইনী প্রক্রিয়া শেষে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ওসি আরও বলেন, জুলকার নয়নের ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এছাড়া পালিয়ে যাওয়া দূর্ঘটনা কবলিত বাসটি চিহ্নিত করে সেটিকে আটকের চেষ্টা চলছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সরকারি নীতিমালা উপেক্ষা করেই প্রেসক্লাবের গুরুত্বপূর্ণ পদে শিক্ষক

দীঘিনালায় মহিলা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

শান্তিলাল চাকমাকে কার্বারী নিযুক্ত করলেন চাকমা রাজা

বাঘাইছড়িতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

লক্ষীছড়িতে ১৫০টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

পানি সংরক্ষণে বন কাজ করে স্পঞ্জের মতো– কর্মশালায় পার্বত্য সচিব মশিউর রহমান এনডিসি

চন্দ্রঘোনায় ইউনিয়ন বিএনপির সভা অনুষ্ঠিত 

বিলাইছড়ি ইউনিয়নে ৪ শত পরিবারের মাঝে ভিজিএফ বিতরণ

কোতয়ালী পুলিশের অভিযানে পলাতক আসামী গ্রেফতার

কাপ্তাই পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামীকে লোহাগড়া থেকে গ্রেফতার

error: Content is protected !!
%d bloggers like this: