বুধবার , ৭ অক্টোবর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

দূর্গম পাহাড়ের অসহায় মানুষের পাশে মহালছড়ি জোন, দিয়েছেন বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ

প্রতিবেদক
শফিক ইসলাম, মহালছড়ি, খাগড়াছড়ি।
অক্টোবর ৭, ২০২৬ ১২:১০ পূর্বাহ্ণ

দুর্গম পাহাড়ি এলাকায় চিকিৎসা সেবার ঘাটতি পূরণ এবং প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে খাগড়াছড়ির মহালছড়ি জোনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ৯:৩০ ঘটিকা হতে দুপুর ২:০০ টা পর্যন্ত মহালছড়ি জোনের আওতাধীন দাঁতকুপ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয়।

এসময়,উপস্থিত ছিলেন, ক্যাপ্টেন বোরহান উদ্দিন বায়েজিদ, আরএমও, মহালছড়ি জোন এবং ক্যাপ্টেন আজিম, আর এমও, মহলছড়ি জোন সহ স্থানীয় বিভিন্ন সম্প্রদায়ের জনসাধারণ।

উক্ত মেডিকেল ক্যাম্পে, ১৫৯ জন পাহাড়ি এবং ১০৩ জন বাঙ্গালীর মধ্যে ১১০ জন পুরুষ,১৪৯ জন মহিলা ও ৩২ জন শিশুসহ মোট ২৯৪ জন রোগী ফ্রিতে চিকিৎসা সেবা ও ঔষুধ গ্রহণ করেন।

দুর্গম এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা। চিকিৎসাসেবা নিতে আসা কয়েকজন বলেন, দুর্গম পাহাড়ি এলাকায় চিকিৎসকের কাছে যাওয়া এবং প্রয়োজনীয় ওষুধ সংগ্রহ করা অনেক সময় কঠিন হয়ে পড়ে। মহালছড়ি জোনের উদ্যোগে নিজ এলাকায় এ ধরনের চিকিৎসা ক্যাম্প হওয়ায় তারা সহজেই চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ পেয়েছেন। ভবিষ্যতেও নিয়মিত এ ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু রাখার আহ্বান জানান তারা।

স্থানীয় এক নারী রোগী বলেন, এখান থেকে দূরে গিয়ে চিকিৎসা নেওয়া আমাদের জন্য কষ্টকর। আজ এখানে বিনামূল্যে ডাক্তার দেখাতে পেরেছি এবং প্রয়োজনীয় ওষুধও পেয়েছি। এতে আমাদের অনেক উপকার হয়েছে।

মহালছড়ি জোন কর্তৃপক্ষ জানায়, দুর্গম পাহাড়ি এলাকার মানুষের চিকিৎসা সেবার ঘাটতি পূরণ এবং প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চন্দনাইশ বরমায় প্রিন্সিপাল আবুল কাসেম হেফজ ও এতিমখানায় বার্ষিক মাহফিল ও দস্তারবন্দী অনুষ্ঠিত

বাঘাইছড়িতে শিক্ষার্থীদের ঝুঁকিপূর্ণ টিকা যাত্রা

রাঙামাটি জেলা পরিষদ পুর্নগঠন কেন অবৈধ নয় হাইকোটের রুল: ২ সদস্যের দায়িত্ব স্থগিত

পাহাড়ে বিচ্ছিন্নতাবাদীদের সংঘাত ও ষড়যন্ত্র বন্ধে স্মারকলিপি দিলো পিসিসিপি

কাপ্তাই উপজেলা বিএনপির ইফতার ও শোক সভা অনুষ্ঠিত 

রাঙামাটি আসনে দুই হেভিওয়েট প্রার্থী / দীপংকরের সম্পদ বেড়ে ৯ কোটি টাকা; স্ত্রীর র্স্বণের হিসাবের গড়মিল; কমেছে ঊষাতনের; আছে দুটি মামলা

রাঙামাটি শহরের ফুটপাত ও সড়ক দখলকারীদের স্হাপনা সরাতে ২৪ঘন্টা সময় দিলেন পুলিশ সুপার

শেখ হাসিনা যতোদিন রবে, পাহাড়ে উন্নয়ন হবেই-এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা

কর্ণফুলী সরকারি কলেজে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত 

হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে কার্যকর উপায় বিশ্লেষণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত 

error: Content is protected !!
%d bloggers like this: