শুক্রবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বরকলে জামায়াত সেক্রেটারীকে মারধরের অভিযোগ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
ফেব্রুয়ারি ১৪, ২০২৫ ১১:৫৪ অপরাহ্ণ

রাঙামাটি পার্বত্য জেলার দুর্গম বরকলে জামায়াতে ইসলামী’র সেক্রেটারীকে প্রকাশ্যে মারাত্বক ভাবে মারধরের অভিযোগ বিএনপি’র নেতাকর্মীর বিরুদ্ধে। গত ১২ ফেব্রুয়ারি ২০২৫ রাত আনুমানিক সাড়ে ৯টায় এরাবুনিয়া বেলাল হোসেনের হোটেলে এই মারধরের ঘটনা ঘটেছে। এনিয়ে এলাকায় তাদের বিষয়ে আলোচনা সমালোচনার ঝড় বইছে।

বরকল উপজেলা জামায়াত সেক্রেটারী ও অভিযোগকারী রবিউল ইসলাম বলেন, আমি বেলালের হোটেলে চা খেতে গেলে যুবদলের আহবায়ক মালেক ও স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেনগংরা তাদের দলবল নিয়ে অতর্কিতভাবে আমার উপর হামলা চালায়। বিষয়টি আমি স্থানীয় ভাবে সবাইকে জানিয়েছি এবং সাথে সাথে জেলা জামায়াতকে অবগত করেছি। তারা আমাকে বিভিন্ন হুমকি ধমকি দিচ্ছে। তারই জেরে আমার জীবনের নিরাপত্তা চেয়ে বরকল থানায় একটি অভিযোগ দাখিল করি।

এবিষয়ে মুঠোফোনে জানতে চাইলে মালেক ও জাকির বলেন, ইমামকে নিয়ে কেন্দ্র করে এরাবুনিয়া বেলালের চায়ের দোকানে কথাবার্তার একপর্যায়ে রবিউল ইসলাম বিএনপি’র নাম ধরে অশ্লীল কথা বার্তা বলে। একপর্যায়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। আর আমাদের বিরুদ্ধে চাঁদাবাজিসহ যে সব অভিযোগ দেওয়া হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা।

বরকল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহীনুর রহমান মুঠোফোনে জানান, বিবাদীরা ছোট একটা থাপ্পর মেরেছে ওই লোকটাকে। একদম ছোট একটি ব্যাপার, এনিয়ে আমি একজন অফিসার দিয়েছি। সে তদন্ত করে রিপোর্ট দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বঙ্গলতলী ইউনিয়ন আওয়ামীলীগের কর্মী সভা অনুষ্ঠিত

কঠিন চীবর দানোত্তম উৎসবে মহালছড়ি বিএনপি নেতৃবৃন্দের উপস্থিতি, সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন

রামগড়ে ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা আদায়

মহালছড়িতে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন

মার্কস এ্যাকটিভ স্কুল চেস চ্যাম্পিয়নশীপে প্রথম হয়েছে খাগড়াছড়ি ক্যান্ট: পাবলিক স্কুল এন্ড কলেজ

রুমায় প্রসূতি সেবা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

খাগড়াছড়িতে ৩০ লাখ টাকা চুক্তিতে আওয়ামীলীগ নেতার পুকুর ভরাট, ভাগ পেলেন সব দলের নেতা

কাপ্তাইয়ে ভোক্তা অধিকারের অভিযানে ১০ হাজার টাকা জরিমানা আদায় 

কাপ্তাইয়ে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী

জুরাছড়িতে মৎস্য চাষীদের প্রশিক্ষণ উদ্বোধন

error: Content is protected !!
%d bloggers like this: