রবিবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বাঘাইছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা 

প্রতিবেদক
প্রতিনিধি, বাঘাইছড়ি, রাঙামাটি
ফেব্রুয়ারি ২৫, ২০২৪ ১০:৪৭ পূর্বাহ্ণ

 

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের বোধিপুর এলাকায় নিপুণ চাকমা চোগা (৩৫) নামে ইউপিডিএফ প্রসিত গ্রুপের এক সদস্যকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।

শনিবার রাত ১০ টার দিকে  মোটরসাইকেল যোগে এসে তাকে গুলি করে পালিয়ে যায় দুই সন্ত্রাসী। এসময় ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। এই হত্যা কান্ডের জন্য জেএসএস এমএন লারমা গ্রুপকে দায়ী করে ইউপিডিএফ। তবে এই হত্যাকান্ডের দায় অস্বীকার করে জেএসএস এমএন লারমা গ্রুপ।

ইউপিডিএফ প্রসিত দলের বঙ্গলতলী এলাকার সম্ময়ক আর্জেন্ট চাকমা হত্যাকান্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, বোধিপুর এলাকায় অনুষ্ঠান চলছে সেখানে ইউপিডিএফ এর বেশ কয়েকজন সদস্য দাড়িয়ে কথা বলার সময় জেএসএস এমএন লারমা দলের দুই সন্ত্রাসি অতর্কিত ব্রাশ ফায়ার করে পালিয়ে যায় এতে ঘটনা স্থলে নিপুণ চাকমা চোগা মৃত্যু বরন করে এই হত্যা কান্ডের জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে খুনিদের গ্রেপ্তারের দাবী জানায়। এছাড়া হত্যা কান্ডের প্রতিবাদে আগামীকাল রবিবার বাঘাইছড়ি উপজেলায় আধাবেলা সড়ক অবরোধ পালন করবে ইউপিডিএফ।

এদিকে জেএসএস এমএন লারমা দলের দলের উপজেলা সভাপতি জ্ঞানজীব চাকমা এই হত্যার সাথে জেএসএস এমএন লারমা দলে কোন ভাবেই জড়িত নয় দাবী করে বলেন এই হত্যা কান্ড ইউপিডিএফের অভ্যন্তরিন কোন্দলের বিষয়ে ঘটেছে বলে দাবী করেন। উল্লেখ গত ৪ ফেব্রুয়ারী সাজেকের মাচালং ব্রীজ পাড়ায় ইউপিডিএফ এর দুই সদস্য দীপায়ন চাকমা ও আশিষ চাকমাকে একই উপায়ে গুলিকরে হত্যা করে সন্ত্রাসীরা। ওই ঘটনায় জেএসএসের সন্তু লারমা দলেকে দায়ী করে ইউপিডিএফ। পরে নিহত দীপায়ন চাকমার স্ত্রী এশিয়া চাকমা বাদী হয়ে সাজেক থানায় মামলা করলেও এখনো কাওকে আটক করতে পারেনি পুলিশ।

বাঘাইছড়ি থানার সার্কেল অফিসার রাঙ্গামাটির সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুল আওয়াল হত্যা কান্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন। এলাকাটি দুর্গম এং রাত হওয়ায় এখনো ঘটনা স্থলে পুলিশ পৌঁছাতে পারেনি।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঈদগাঁওয়ের পোকখালী উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সঃ) পালিত

কাপ্তাইয়ে পুজা মন্ডপের প্রতিনিধিদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা

কদর বাড়ছে পাহাড়ী ফুল ঝাড়ুর, যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে

বাংলাদেশের ই-কমার্স: সবচেয়ে বড় বাধা কি সত্যিই “লজিস্টিক সংকট” নাকি এটি আমাদের পরবর্তী অর্থনৈতিক বিপ্লবের সুযোগ?

ঈদগাঁওয়ে অস্ত্র ঠেকিয়ে ৪টি গরু ডাকাতি

চন্দনাইশে গরু লুট, ডাকাতের গুলিতে গরুর মালিক চন্দন দে নিহত

চন্দ্রঘোনায় ১০৫ লিটার চোলাই মদসহ দুই জন আটক: সিএনজি জব্দ

৭২ ঘন্টা ধরে বিদ্যুৎ নেই জুরাছড়ি ও বরকলে

অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির বিরুদ্ধে রুমায় আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

বিএনপি ক্ষমতায় এলে সকল সম্প্রদায়ের সুষম উন্নয়নে কাজ করবে-দীপেন দেওয়ান

error: Content is protected !!
%d bloggers like this: