বুধবার , ১১ জুন ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ের কর্ণফুলি নদীতে নিখোঁজ জেলের লাশ দুই দিন পর উদ্ধার

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
জুন ১১, ২০২৫ ৫:৪৬ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাইয়ের উপর দিয়ে বহে যাওয়া কর্ণফুলির নদীর কেপিএম কয়লার ডিপু এলাকায় মাছ ধরতে নেমে নকুল  কুমার মল্লিক নামে এক জেলে গত সোমবার (৯ জুন) সন্ধ্যায় নিখোঁজ হয়েছিলেন।

অবশেষে নিখোঁজ এর দুই দিন পর বুধবার (১১ জুন) সকাল ৯.৪৫ মিনিটে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার কদমতলী সুইস গেইট এলাকা সংলগ্ন কর্ণফুলী নদী হতে স্হানীয়রা তাঁর লাশ উদ্ধার করেন। বিষয়টি নিশ্চিত করে নিখোঁজ এর মামাত ভাই আশুতোষ মল্লিক জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা লাশটি সনাক্ত করি।

নিখোঁজ জেলের বয়স ৫০ এবং তার বাড়ি কাপ্তাই উপজেলার ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন এর ৩ নং ওয়ার্ডের কেপিএম কয়লার ডিপু এলাকায় বলে জানান নিখোঁজ এর মামাত ভাই আশুতোষ মল্লিক।

ঐ ওয়ার্ডের ইউপি সদস্য নীলকান্ত মল্লিক জানান, নিখোঁজ জেলে নকুল কুমার মল্লিক গত সোমবার সন্ধ্যায় নৌকা নিয়ে কর্ণফুলি নদীতে মাছ ধরতে যান। কর্ণফুলি নদীর ডলুছড়ি ঘাট সংলগ্ন এলাকায় তাঁর ব্যবহৃত নৌকাটি পাওয়া গেলেও বুধবার (১১ জুন) সকালে রাঙ্গুনিয়া কদমতলী এলাকায় তাঁর লাশটি উদ্ধার করেন স্থানীয়রা।

রাঙ্গুনিয়া থানার এসআই সুমন কবির মৃধা জানান, এই বিষয়ে আমাদেরকে কেউ অবহিত করেন নাই, তবে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠাচ্ছি।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিলাইছড়ির ফারুয়া ইউনিয়নে অসহায় ও দুস্থদের মাঝে চাউল বিতরণ

পার্বত্য শান্তিচুক্তি উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন

পাহাড়ের খবর ডটকম এর জন্য শুভেচ্ছা বার্তা-বিপ্লব চাকমা

জুরাছড়ি উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস অনুষ্ঠিত 

রাঙামাটির চম্পক নগর যুব ঐক্য পরিষদের উদ্যোগে ইফতার সমগ্রী বিতরণ

কাপ্তাই বিএসপিআই এ সাধারণ শিক্ষার্থীদের সমাবেশ ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত

দীঘিনালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিক্ষকের

বিলাইছড়িতে ‘আস্থা’ প্রকল্পের ত্রৈমাসিক সভা

চিৎমরময়ে বিএনপির সদস্য সংগ্রহ এবং নবায়ন কার্যক্রমের উদ্বোধন

মহালছড়িতে ত্রিপুরা যুব ঐক্য পরিষদের কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: