শনিবার , ৩০ সেপ্টেম্বর ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বিএনপি জামাত ১৪ সালের মতো ত্রাসের অপচেষ্টা চালাচ্ছে- কুজেন্দ্র লাল ত্রিপুরা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি
সেপ্টেম্বর ৩০, ২০২৩ ৬:২৯ অপরাহ্ণ

খাগড়াছড়ি সংসদীয় আসনের সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেছেন, বিএনপি-জামাত নিজেরা নৈরাজ্য করে তার দায়ভার আওয়ামী লীগের উপর চাঁপাতে মরিয়া হয়ে উঠেছে তারা। কোন ষড়যন্ত্রই আওয়ামী লীগকে থামাতে পারবে না। বিএনপি-জামাত আন্দোলনের নামে আবারও সাংবিধানিক নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য চৌদ্দ সালের মতো ত্রাসের অপচেষ্টা চালাচ্ছে।

শনিবার (৩০ সেপ্টেম্বর ২০২৩) দুপুরে গুইমারা সরকারি মডেল হাই স্কুল মাঠে গুইমারা উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যার মধ্য দিয়ে এদেশকে নেতৃত্ব শূন্য করতে স্বাধীনতা বিরোধীরা।

কিন্তু শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের লক্ষে পৌঁছে দিতে বলিষ্ঠ নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। ২০০১ সালের বিএনপি-জামায়াত জোট নৈরাজ্য সৃষ্টি করে দেশকে ভয়ানক পরিস্থিতির জন্ম দিয়েছিলো। সে সময় বিএনপি খাগড়াছড়িবাসীকে অস্থিতিশীল করে তুলেছে।
গুইমারা উপজেলা আওয়ামী লীগে সহ-সভাপতি মো. আবু তাহের এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক ও গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং মারমার সঞ্চালনায় সমাবেশে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মংক্যচিং চৌধুরী, যুগ্ম সম্পাদক ও জেলা পরিষদ সদস্য এড.আশুতোষ চাকমা ও এম এ জব্বার, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক শতরুপা চাকমা, জেলা মহিলা আওয়ামীলীগ’র সভাপতি ক্রইসাঞো চৌধুরী ও সাধারণ সম্পাদক শাহিনা আকতারসহ বিভিন্ন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মুন্সি আবদুর রউফের শাহাদাৎ বার্ষিকীতে নানিয়ারচরে নানান আয়োজন 

শিবচতুর্দশী মেলাকে ঘিরে কাপ্তাই সীতাঘাট মন্দিরে পূর্ণার্থীদের ভীড়

কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত 

খাগড়াছড়ির পাবলিক হেলথে সহকারীকে ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী করতে জেলা পরিষদের তোড়জোড়

কাপ্তাই মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন করলেন দীপংকর তালুকদার এমপি 

রাঙামাটি কোতোয়ালী থানা পুলিশের অভিযানে দুই মোটরসাইকেলসহ ধরা পড়ল চোর

দীঘিনালায় বিএনপির ইফতার মাহফিল

পাহাড়ে বসবাসরত বাঙালিদের কোটায় অন্তর্ভুক্ত করার দাবি

ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপন মহড়া দীঘিনালায়

রাঙামাটিতে ধর্ষণ মামলায় আসামির আমৃত্যু যাবজ্জীবন

error: Content is protected !!
%d bloggers like this: