শনিবার , ৩ ফেব্রুয়ারি ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন দীপংকর তালুকদার এমপি 

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
ফেব্রুয়ারি ৩, ২০২৪ ৪:৪৩ অপরাহ্ণ

 

রাঙামাটির সাংসদ  দীপংকর তালুকদার শনিবার(৩ ফেব্রুয়ারী)  সকাল সাড়ে ১১ টায় রাঙামাটি  পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়নাধীন কাপ্তাই  কৃষি সম্প্রসারণ অফিস সংলগ্ন অনির্বাণ ক্লাব নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন‌।

পরে তিনি  কাপ্তাই উপজেলা পরিষদ  মিলনায়তনে  বাংলাদেশ কৃষক লীগ কাপ্তাই উপজেলা শাখার আয়োজনে উপজেলা কৃষক লীগের নব অনুমোদিত কমিটির পরিচিতি সভা ও কৃষক সমাবেশে  প্রধান অতিথির  বক্তব্য রাখেন ।

উপজেলা কৃষক লীগের সভাপতি  মোঃ মাহবুব আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশের উদ্বোধন ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন যথাক্রমে বাংলাদেশ কৃষক লীগ রাঙামাটি  জেলা শাখার সভাপতি  জাহিদ  আকতার ও সাধারণ সম্পাদক  উদয় শংকর তনচংগ্যা।

 

উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক  সুব্রত বিকাশ তনচংগ্যা (জটিল) এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন  জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক  মোঃ মফিজুল হক, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি  অংসুই ছাইন চৌধুরী।

এসময়  সংগঠনের নবগঠিত কমিটির সদস্য ও  নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে দীপংকর তালুকদার এমপি উপজেলার  লগগেইট এলাকায় রাঙামাটি  পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়নে লগগেইট মসজিদের উর্ধ্বমূখী সম্প্রসারণ কাজের শুভ উদ্বোধন করেন।

সবশেষে তিনি বিকেলে কাপ্তাই  নতুনবাজার সংলগ্ন আনন্দমেলা মাঠে  মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের পরিচিত হন এবং শান্তি পায়রা কবুতর উড়িয়ে টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন।

টুর্ণামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক  নবী হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ৫৬ ইবি, কাপ্তাই জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নুর উল্লাহ জুয়েল, পিএসসি, রাঙামাটি  জেলা পরিষদ সদস্য  অংসুই ছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান  মোঃ নাছির উদ্দিন, কাপ্তাই থানার ওসি মোঃ আবুল কালাম, কাপ্তাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি  কাজী শামসুল ইসলাম আজমীর এবং  সাধারণ সম্পাদক আকতার আলম।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা

যেভাবে হোয়াটসঅ্যাপের ভয়েস মেসেজে ‘ভিউ ওয়ানস’ ব্যবহার করবেন

মানিকছড়িতে প্রাথমিক শিক্ষক সমিতির শিক্ষক সম্মেলন ও সংবর্ধনা 

প্রসন্ন কান্তি তঞ্চঙ্গ্যা’র মৃত্যুতে সুপ্রদীপ চাকমা ও রাজা দেবাশীষ রায়ের শোক

কাউখালি ধর্মগিরি সাধনা কুটিরে মহা সংঘদান অনুষ্ঠিত

কাপ্তাইয়ে ৫ হাজার ৫ শত ৫০ জন পাচ্ছেন বিনামুল্যে ভিজিএফ এর চাল

জুরাছড়িতে উন্নয়ন মেলা অনুষ্ঠিত

কাপ্তাই হ্রদে মাছের পোনা অবমুক্তকরণ ও মৎস্যজীবীদের চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন

খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাবার প্যাকেজ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

কারিগরি শিক্ষায় দক্ষ হয়ে দেশ গড়তে হবে: কাপ্তাইয়ে প্রকৌশলী মাহমুদ হাসান

error: Content is protected !!
%d bloggers like this: