সোমবার , ২ সেপ্টেম্বর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাবার প্যাকেজ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

প্রতিবেদক
বিশেষ প্রতিনিধি, খাগড়াছড়ি
সেপ্টেম্বর ২, ২০২৪ ১০:১৮ অপরাহ্ণ

ইউকেএআইডি ও মিনিস্ট্রি অফ ফরেইন এ্যাফেয়ার্স নেদারল্যান্ড এর অর্থায়নে কারিতাস বাংলাদেশ এর কারিগরি সহযোগিতায় খাগড়াছড়ির স্থানীয় এনজিও সংস্থা জাবারাং কল্যাণ সমিতি’র সার্বিক ব্যবস্থাপনায় পেরাছড়া ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে জরুরী মানবিক সহায়তা প্রকল্পের ২০০পরিবারের মাঝে খাবার প্যাকেজ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার(০২সেপ্টেম্বর) বিকালে খাগড়াছড়ি জেলা সদরস্থ পেরাছড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ খাবার প্যাকেজ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এ সময় পেরাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী অফিসার নাঈমা ইসলাম।

স্বাস্থ্য সুরক্ষা ও ত্রাণ সামগ্রী বিতরণকালে আলোচনা সভায় জাবারাং কল্যাণ সমিতি’র প্রোগ্রাম কো-অর্ডিনেটর বিনোদন ত্রিপুরা’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জাবারাং কল্যাণ সমিতি’র নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা।

আলোচনা সভার পরপরেই বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের মাঝে খাবার প্যাকেজ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এ সময় বন্যায় ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারের মাঝে খাবার প্যাকেজে ২৫কেজি চাউল, ২কেজি ডাল, ৫কেজি আলু, ২লিটার সয়াবিন তেল, ১কেজি লবণ এবং স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হিসেবে ১টি ২০লিটারে বালতি, ১টি প্লাস্টিকের মগ, সাবান ২টি, ডিটারজেন্ট পাউডার ১প্যাকেট, স্যানিটারী ন্যাপকিন ১প্যাকেট, খাবার স্যালাইন ১০টি ও ১টি গামছা বিতরণ করা হয়।

এ সময় খাগড়াছড়ি প্রেসক্লাবের সহ-সভাপতি মো. জহুরুল আলম, পেরাছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিম্বিসার খীসা, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী, কারিতাস চট্টগ্রামের আঞ্চলিক টিম লিডার ড্যানিয়েল ধৃতু স্নাল-সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাউখালীর ৬ হাজার শিশু পাবে ভিটামিন এ’ প্লাস ক্যাপসুল 

সম্মেলনকে কেন্দ্র করে দুই মেরুতে রাঙামাটি আওয়ামী লীগের নেতাকর্মীরা

কাপ্তাইয়ের সীতা মন্দিরে মহা বারুণী স্নান উপলক্ষে হাজার ভক্তের ঢল

বাঘাইছড়ির সারোয়াতলীতে ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত

বরকলের ৯ কৃষক সমিতিকে পাওয়ার টিলার বিতরণ

সাব্রুম আইসিপি উদ্বোধন; মার্চেই রামগড়-সাব্রুম চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার শুরু 

দুর্গাপূজার ছুটিতে পর্যটকের ঢল নামার অপেক্ষায় কাপ্তাই, আগেই বুকিং শেষ অধিকাংশ রিসোর্টে

খাগড়াছড়িতে বৈসাবি ঘিরে নিরাপত্তা বাহিনীর মতবিনিময় সভা

রাঙামাটির কোতয়ালী পুলিশের বিশেষ অভিযানে মাদকসেবি, মাদক ব্যবসায়ী সহ গ্রেপ্তার ১৬

সরকারি সহযোগীতা পাবে না তামাক চাষী

error: Content is protected !!
%d bloggers like this: