সোমবার , ২৫ মার্চ ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

সরকারি সহযোগীতা পাবে না তামাক চাষী

প্রতিবেদক
প্রতিনিধি, দীঘিনালা, খাগড়াছড়ি
মার্চ ২৫, ২০২৪ ৭:১৬ অপরাহ্ণ

 

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় তামাকে বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকার ঘোষনা দিয়েছে উপজেলা প্রশাসন ও কৃষি অফিস। তামাক চাষকে নিরুৎসাহিত করতে কৃষক ক্যাম্পেইন করেছে প্রশাসন। ক্যাম্পেইনে বলা হয় তামাক চাষীদের দেওয়া হবে না সরকারি প্রণোদনা, কৃষি সেবা ও কৃষকের কৃষি স্মার্ট কার্ড।

সোমবার সকাল ১১ টায় উপজেলার মাইনী রির্সোট সংলগ্ন সড়কের পাশে উপজেলা প্রশাসনের নির্দেশনায় কৃষি অফিসের আয়োজনে তথ্য আপার সার্ব্বিক সহযোগীতায় তামাক নিরুৎসাহিত কৃষক ক্যাম্পেইন করা হয়। এসময় অন্তত শতাধিক তামাক চাষী অংশগ্রহন করে।

এদিকে উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শাহাদাৎ হোসেন বলেন, কোন তামাক চাষীকে কোন ধরনের ভর্তুকি, সহযোগীতা ও কৃষি প্রণোদনা দেওয়া হবে না। খুব শিগরই কৃষকের মাঝে স্মার্ট কৃষি কার্ড দেওয়া হবে। কোন তামাক চাষী কৃষি কার্ডের অন্তুভূক্ত হতে পারবে না। তবে যারা তামাক ছেড়ে অন্যান ফসল উৎপাদেনের সাথে জড়িত হবে তাদের জন্য রয়েছে বিশেষ প্রণোদনা।

এসময় তামাক চাষী মোঃ বোরহান বলেন, তামাক চাষ এবছর ছেড়ে দিয়েছি ভুট্টাচাষ করেছি। তামাক চাষ স্বাস্থ্য, পরিবার ও পরিবেশের জন্য মারাক্ত ক্ষতিকর। তামাকের কারনে গাছপালা কেটে তামাক পুড়াতে হয়। রয়েছে অগ্নিকান্ড ঝুকিঁ। তাছাড়া তামাক বিক্রি করতে গিয়ে কোন ধরনের দামাদামি করা যায় না। তাদের বেধে দেওয়া দরেই তামাক বিক্রি করতে হয়।

তামাক নিরুৎসাহিত কৃষক ক্যাম্পেইন উপস্থিত ছিলেন, দীঘিনালা উপজেলা চেয়ারম্যান মোঃ কাশেম, ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাসনাত খাঁন ও দীঘিনালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হক।

এদিকে প্রশাসন কৃষক বোরহান উদ্দীনকে তামাক ছেড়ে দেওয়ায় দিয়েছে সম্মননা ও ক্রেস্ট।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নির্বানপুর বন ভাবনা কেন্দ্রে ২৫ তম কঠিন চীবর দান সম্পন্ন

শপথ নিলেন দক্ষিন রাঙামাটি -চট্টগ্রাম ট্রাক মালিক সমিতির নব নির্বাচিত কমিটির সদস্যরা

গৃহিনী হতে উদ্যোক্তা হবার গল্প: জেলার শ্রেষ্ঠ জয়িতা নারী কাপ্তাইয়ের রিজামনি

খাগড়াছড়িতে সন্ত্রাসীদের গুলিতে বৃদ্ধ নিহত 

রাঙামাটিতে সড়কে নিরাপত্তা বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত

কাপ্তাইয়ে মৎস্য বিভাগের ৬৮টি দেশী ছাগল বিতরণ

ধনপাতা বন বিহারে দুদিন ব্যাপী কঠিন চীবর দান শুরু।

দুর্ঘটনায় কাতর যুব স্বেচ্ছাসেবক সুমনের পাশে খাগড়াছড়ি এনসিপি

মহালছড়ি ও মাইসছড়িতে বিএনপির ঝটিকা মিছিল ও সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত

কাপ্তাই হ্রদের জলেভাসা জমিতে নতুন দুই জাত ধান চাষে সফলতা

error: Content is protected !!
%d bloggers like this: