বুধবার , ২ সেপ্টেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

কাপ্তাই থানা পুলিশের অভিযানে ২০ লিটার চোলাই মদসহ আটক ২

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
সেপ্টেম্বর ২, ২০২৬ ৮:৩৫ অপরাহ্ণ

চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে রাঙামাটির কাপ্তাইয়ে পৃথক অভিযান চালিয়ে ২০ লিটার দেশীয় চোলাই মদসহ দুইজনকে আটক করেছে কাপ্তাই থানা পুলিশ।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে ৪টার মধ্যে কাপ্তাই-চট্টগ্রাম মহাসড়কের চন্দ্রঘোনা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় আটক দুজনের কাছ থেকে ১০ লিটার করে মোট ২০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, একটি অভিযানে নেতৃত্ব দেন কাপ্তাই থানার এসআই মনতাজ এবং অপর অভিযানে নেতৃত্ব দেন পিএসআই হোসাইন।

আটক ব্যক্তিরা হলেন—সাবানা চাকমা (৩৬)। তিনি রাঙামাটি সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আসামবস্তী এলাকার ব্রাহ্মণটিলার বাসিন্দা। তাঁর স্বামী মৃত সুমন চাকমা এবং বাবা মৃত সুচি মোহন চাকমা। বর্তমানে তিনি চট্টগ্রাম নগরের ইপিজেড থানার ফ্রিপোর্ট এলাকায় বসবাস করেন।

অপর আটক ব্যক্তি প্রতি লাল চাকমা। তাঁর বাবার নাম ভাগ্য চন্দ্র চাকমা এবং মায়ের নাম দয়া মালা চাকমা। তাঁর বাড়ি জুরাছড়ির কাঠালতলী এলাকায়।

কাপ্তাই থানার অফিসার ইনচার্জের দায়িত্বে থাকা এসআই সাইমুল ইসলাম জানান, আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করা হচ্ছে। মামলার প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার তাদের আদালতে সোপর্দ করা হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিলাইছড়ির বড়থলি ইউপি চেয়ারম্যানকে লক্ষ্য করে গুলি

নিজ জেলায় রাজকীয় সংবর্ধনায় সিক্ত সাফ জয়ী পাহাড়ি কন্যারা

রাঙামাটির লংগদুতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ কালেক্টরসহ নিহত-২

রাঙামাটিতে ইফা শিক্ষকদের রাজস্বভুক্তকরণ দাবিতে মানববন্ধন

উজান থেকে নেমে আশা পাহাড়ী ঢলে তলিয়ে যাচ্ছে বাঘাইছড়ি 

বাঘাইছড়িতে প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ

নানিয়ারচরে শেখ রাসেলের জন্মদিন পালন

রামগড় কলেজে পরীক্ষার খাতা জমা দেওয়া নিয়ে ২৯ শিক্ষার্থী বহিষ্কার, শিক্ষকের অনশনের পর প্রত্যাহার

জাতীয় শোক দিবস উপলক্ষে রাঙামাটি প্রতিবন্ধী স্কুলে চিএাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

পার্বত্য চট্টগ্রামের পাসের হার হ্রাস পাওয়ায় পিসিপির উদ্বেগ

error: Content is protected !!
%d bloggers like this: