মঙ্গলবার , ১৯ আগস্ট ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বৈষম্যহীন বাংলাদেশ গড়তে দূর্নীতি নির্মূলের বিকল্প নেই

প্রতিবেদক
আরিফুল হক মাহবুব, কাউখালী, রাঙামাটি।
আগস্ট ১৯, ২০২৫ ৩:০২ অপরাহ্ণ

অভাব নয় সীমাহীন লোভই দূর্নীতির প্রধান কারণ, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে দূর্নীতি নির্মূলের বিকল্প নেই। এ স্লোগানকে সামনে রেখে কাউখালিতে স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক, রচনা প্রতিযোগীতা ও আলোচনা সভার আয়োজন করেছে রাঙ্গামাটি জেলা দূর্নীতি দমন কমিশন।

আজ (১৯ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের নিয়ে এ প্রতিযোগীতার আয়োজন করা হয়।

উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি কাউখালী উপজেলা সভাপতি অধ্যক্ষ আলী আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোঃ আতিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দূর্নীতি দমন কমিশন রাঙ্গামাটি জেলা জেলার সহকারী পরিচালক রাজু আহমেদ, কাউখালী থানার ওসি সাইফুর রহমান সোহাগ।

উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি কাউখালী উপজেলার সদস্য সচিব মাওলানা ছানাউল্লাহ খানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, সৃজনী ট্রাস্ট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নন্দীতা চৌধুরী, পোয়াপাড়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক করুনাময় চাকমা, ছাত্র প্রতিনিধি মেহেদী হাসান।

রচনা প্রতিযোগীতায় ১ম স্থান অধিকার করেন, কাউখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রাবেয়া আক্তার, ঘাগড়া উচ্চ বিদ্যালয়ের অনন্দিতা বড়ুয়া ২য় স্থান ও সৃজনী ট্রাস্ট স্কুল এন্ড কলেজের নাজনিন ডাক্তার ৩য় স্থান অধিকার করেন।
বিতর্ক প্রতিযোগীতায় ১ম স্থান অধিকার করে বেতবুনিয়া উচ্চ বিদ্যালয়, ২য় স্থান লাভ করে পোয়াপাড়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন থুইসুইপ্রু চৌধুরী।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা বিএনপি-জামাতসহ ৮ প্রার্থীর

বিলাইছড়িতে দীপংকর তালুকদার বালিকা উচ্চ বিদ্যালয়ে চালু করা হয়েছে ডিজিটাল ল্যাব 

দীঘিনালায় অস্বচ্ছল শিক্ষার্থী ও পরিবারের মাঝে সেনাবাহিনীর বিশেষ সহায়তা

সাংবাদিক এম.কামাল উদ্দিনের বড় ভাইয়ের মৃত্যু

দীর্ঘ ৫৭ দিন পর পর্যটকদের জন্য উন্মুক্ত রাঙামাটির ঝুলন্ত সেতু

জুরাছড়িতে খোলা বাজারে চাল বিক্রি শুরু

আর্ন্তজাতিক নাসিং দিবস উপলক্ষে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে নানা আয়োজন 

দূর্গম সীমান্তবর্তী প্যারাছড়া পাড়ায় `সিও’র বাজার` প্রতিষ্ঠা করলেন বিজিবি কাপ্তাই ব্যাটালিয়ন

কাপ্তাইয়ে মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ

চাকরিয়ার খুটাখালী থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

error: Content is protected !!
%d bloggers like this: