শুক্রবার , ১৭ জুন ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে সজিব হত্যার সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
জুন ১৭, ২০২২ ৭:০১ অপরাহ্ণ

কাপ্তাইয়ে ইউপি সদস্য সজিব হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা যুবলীগ।

শুক্রবার বিকালে রাঙামাটির কাপ্তাইয়ের নতুন বাজার এলাকায় এ কর্মসূচি পালন করে উপজেলা যুবলীগ।

গত বছরের ২৬ অক্টোবর রাতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ জেলা শাখার সদস্য ও ৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার সজিবুর রহমান সজিবুর রহমানকে হত্যা করা হয়।

হত্যা মামলার পলাতক আসামিদের গ্রেপ্তার সহ সকল আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ সাইফুল ইসলাম এর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল নতুনবাজার সংলগ্ন কাপ্তাই – চট্টগ্রাম সড়ক হতে থেকে শুরু হয়ে বাজার প্রদক্ষিণ করে আবারোও কাপ্তাই সড়কে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে সভাপতি মোঃ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান সড়কের পাশে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুই ছাইন চৌধুরী।

বাংলাদেশ আওয়ামী যুবলীগ, ৪ নং কাপ্তাই ইউনিয়ন শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন, কাপ্তাই উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এম নুর উদ্দিন সুমন।

এ সময় কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান প্রকৌশলী মোঃ আব্দুল লতিফ, ৪ নং কাপ্তাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী সামশুল ইসলাম আজমীর, সাধারণ সম্পাদক আকতার আলম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ একরামুল হক সহ ইউনিয়ন আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিবাদ সভায় বক্তারা ইউপি সদস্য সজিবুর রহমানের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এছাড়াও হত্যা মামলার ২ নং আসামি ইমাম আলীকে নির্বাচন কমিশন কর্তৃক বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ঐ ওয়ার্ডের ইউপি সদস্য নির্বাচিত ঘোষণা করার তীব্র নিন্দা জানান।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

কাপ্তাই বিএসপিআইয়ে ইনস্টিটিউট লেভেল স্কীল কম্পিটিশন অনুষ্ঠিত

রাজস্থলীর সীমান্ত সড়কে দুর্ঘটনায় নিহত ১ আহত ২ 

ঢাকা রমনা লেকে ফুল ভাসিয়ে ফুলবিঝু উৎসব পালন করলেন পার্বত্য উপদেষ্টা

নিষেধাজ্ঞার কারণে পর্যটকহীন বান্দরবানে মাথায় হাত ক্ষুদ্র ব্যবসায়ীদের

বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার সভাপতি দীপ্তিময়, মহাসচিব মৃণাল কান্তি তঞ্চঙ্গ্যা

লংগদু ধরা পড়লো বিরল প্রজাতির সাকার ফিস

পার্বত্য এলাকার মানুষের কথা জানতে হলে পাহাড়ের মানুষের সাথে মিশতে হবে-রেমলিয়ানা পাংখোয়া 

বাঘাইছড়িতে ১৪৪৬ হিজরি নববর্ষ উদযাপন

আটক ৪ / কাপ্তাইয়ে খেলাধুলার বিবাদের জেরে যুবককে কুপিয়েছে প্রতিপক্ষ

error: Content is protected !!
%d bloggers like this: