সোমবার , ২৬ ডিসেম্বর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

মানিকছড়ির ওয়াকছড়িতে বৃদ্ধ দম্পতির বসতঘর আগুনে পুড়ে ছাই 

প্রতিবেদক
থোয়াই অংপ্রু মারমা, মানিকছড়ি, খাগড়াছড়ি
ডিসেম্বর ২৬, ২০২২ ৭:২৩ অপরাহ্ণ

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার  ওয়াকছড়ি সুজতা আশ্রম বৌদ্ধ বিহার এলাকায় বসবাসরত বৃদ্ধ দম্পতির বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

সোমবার দুপুর ২টার দিকে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে।

স্থানীয়  ইউপি সদস্য মো. মোশারফ হোসেন বলেন, অংথোয়াই মারমা (৬০) ও চাইন্দা মার্মা (৫৮) নামের এ দম্পতি উপজেলার ওয়াকছড়ি আশ্রম মন্দির এলাকায় বসবাস করতেন।

কৃষির কাজ করেই বৃদ্ধ এ দম্পতির সংসার চলাতেন।

প্রতিদিনের ন্যায় সোমবার দুপুর ১টার দিকে মাঠে পালিত গরু চড়াতে যান। তখন ঘরে কেউ ছিল না। তার বেশ কিছুক্ষণ পরে স্থানীদের মাধ্যমে অগ্নিকান্ডে খবর পেয়ে বাড়িতে ছুটে আসলে ততক্ষণে ঘরের সব পুড়ে ছাই হয়ে যায়।

তবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। এতে তার প্রায় দেড় লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানিয়েছে মারমা দম্পতি।
এ ঘটনার পর ঘটনাস্থল যান সংশ্লিষ্ট ইউপি সদস্য মো. মোশারফ হোসেন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. তৌহিদ-উজ-জামান।

এ সময় তারা অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতারও আশ্বাস দেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাজস্থলীতে প্রশাসনের অভিযানে দুই ইটভাটা বন্ধ ঘোষণা

কাপ্তাইয়ে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা  অণ্বেষণ প্রতিযোগিতা ও জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ

কাপ্তাই বিএসপিআইতে ছাত্রদের বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত

রাঙামাটি জেলার শ্রেষ্ঠ ওসি কোতোয়ালীর আরিফুল আমীন

কাপ্তাই কর্ণফুলি নদীতে গোসলে নেমে ২ পর্যটক নিখোঁজ

ধর্মীয় মূল্যবোধ গঠনে মসজিদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সিটি মেয়র ডাক্তার শাহদাদ হোসেন

দুর্গম পাহাড়ে মানবতার আলো-জুরাছড়িতে অসহায় মানুষের হাতে নতুন জীবনের ঘর

রামগড়ে ভোটার বেড়েছে

পাহাড়ে নতুন ভাবনার উদয় হচ্ছে: সন্তু লারমা

খাগড়াছড়িতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চের ৮দফা দাবি

error: Content is protected !!
%d bloggers like this: