শনিবার , ৬ ডিসেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের ১ শত ১৮ বছর পূর্তিতে বর্ণাঢ়্য র‍্যালি

প্রতিবেদক
প্রতিনিধি, কাপ্তাই, রাঙামাটি
ডিসেম্বর ৬, ২০২৫ ৪:৪৯ অপরাহ্ণ

পার্বত্যঞ্চলের স্বাস্থ্য সেবার বাতিঘর কাপ্তাইয়ে অবস্থিত চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের ১ শত ১৮ বছর পূর্তি এবং হাসপাতাল দিবস উপলক্ষে বর্ণিল আয়োজনে বর্ণাঢ়্য র‍্যালি বের করা হয়।

শনিবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮ টায় হাসপাতাল চত্বর হতে বাদ্যযন্ত্র, বাঁশি, বর্ণিল সাজসজ্জা এবং ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে র‍্যালিটি শুরু হয়ে দোভাষী বাজার, লিচুবাগান, কুষ্ঠ হাসপাতাল এলাকা এবং কাপ্তাই সড়ক প্রদক্ষিণ করে আবারও হাসপাতাল চত্বরে এসে শেষ হয়। আনন্দঘন মুহূর্তে র‍্যালিতে চিকিৎসক, নার্স, নার্সিং ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থী এবং হাসপাতালের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারিরা অংশগ্রহণ করেন।

এর আগে বেলুন উড়িয়ে হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং র‍্যালির উদ্বোধন করেন। এসময় তিনি বলেন, চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের ১শত ১৮ বছর পূর্তিতে শ্রদ্ধার সহিত তাঁদের স্মরণ করছি যারা এই হাসপাতালটির প্রতিষ্ঠালগ্ন থেকে কাজ করেছে এবং ভূমিকা রেখেছে। হাসপাতালের প্রাক্তন পরিচালকদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। এছাড়া দাতা সদস্য যারা আমাদের আর্থিকভাবে এবং প্রার্থনার মাধ্যমে সহযোগিতা করে গেছেন। পাশাপাশি রাঙামাটি, রাঙ্গুনিয়া সহ সকল জনসাধারণ এর প্রতি কৃতজ্ঞতা জানাই যারা আমাদের কাছ থেকে বিভিন্ন সেবা নিয়েছেন। আমার বিশ্বাস এই হাসপাতাল হাজার বছর এইভাবে মানুষের সেবা দিয়ে যাবে। এছাড়া সকলকে হাসপাতাল দিবসের শুভেচ্ছা জানাই।

প্রসঙ্গত: চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল ১৯০৭ সালে প্রতিষ্ঠিত হয়েছিল, যখন ব্রিটিশ ব্যাপটিস্ট মিশনারি সোসাইটির (BMS) পক্ষ থেকে ডা. জি. ও. টেইলর (Dr. G. O. Taylor) একটি ছোট ডিসপেনসারি বা অস্থায়ী হাসপাতাল হিসেবে এটি শুরু করেন এবং পরবর্তীতে এটি একটি পূর্ণাঙ্গ হাসপাতালে রূপ নেয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পর্যটকদের বরণে প্রস্তুত কাপ্তাইয়ের বিনোদন কেন্দ্রগুলো

চন্দ্রঘোনা ইউনিয়নে ২ জন চেয়ারম্যানসহ ৪০ জনের মনোনয়ন পত্র জমা

খাগড়াছড়িতে বিএনপি’র বিক্ষোভ সমাবেশে পুলিশের বাধা

লংগদুতে বিজিবি’র অভিযানে জব্দ হল ১২০ ঘনফুট সেগুন ও গামারী কাঠ

মহালছড়ি সফরে জেলা প্রশাসক: উন্নয়ন ও জনসচেতনতার দিগন্ত উন্মোচন

নগদ অর্থ সহায়তা পেলেন জুরাছড়ির গ্রামীণ নারীরা

বৌদ্ধ ভিক্ষু উ: জুওয়ানা’র দাহক্রিয়ায় হাজারো মানুষ

রাঙামাটিতে নবযোগদানকৃত ডাক্তারদের জেলা পরিষদের সংবর্ধনা

রাঙামাটি জেলা ছাত্রলীগের কমিটিতে যুগ্ম সম্পাদক হলেন কাপ্তাইয়ের সাইথোয়াই অং চৌধুরী

বাঘাইছড়িতে কাদেরীয়া মুনিরিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: