শুক্রবার , ১৭ অক্টোবর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রামুতে ট্রেনে কাটা পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
অক্টোবর ১৭, ২০২৫ ৭:২৪ অপরাহ্ণ

কক্সবাজারের রামু উপজেলার রাজারকুল ইউনিয়নে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল পৌনে ১১টার দিকে রাজারকুল ইউনিয়নের মনসুর আলী স্কুলের পাশে এ দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, কক্সবাজার থেকে ছেড়ে আসা প্রবাল এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে ওই যুবক নিহত হন। নিহত যুবকের নাম মো. ইউনুস (২৪)। তিনি রাজারকুল ইউনিয়নের নয়াপাড়া এলাকার ৫নং ওয়ার্ডের বাসিন্দা ফয়েজ আহমদের বড় ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, ইউনুস এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন। দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, অসাবধানবশত বা ট্রেনের গতি ভুলভাবে অনুমান করায় এ দুর্ঘটনা ঘটতে পারে।

রাজারকুল ইউনিয়ন পরিষদের নারী সদস্য আলম শাইর ঘটনাটি নিশ্চিত করে বলেন দুর্ঘটনার খবর পেয়ে রামু থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রূপসী কাপ্তাইয়ের আয়োজনে হারিয়ে যাওয়া বউ-ছি ও হা-ডু-ডু খেলা ফেরানোর উদ্যোগ

রাঙামাটি জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল

রাহাত স্টোরে ৩৬ প্রকার চা হরেক রকম পান

কাপ্তাই থানা পুলিশের অভিযানে গ্রেফতার ২

কাপ্তাইয়ে কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সম্মেলন

খাগড়াছড়িতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী অপহরণের অভিযোগ

মন্ত্রী বীর বাহাদুরের সাথে সাক্ষাৎ করলেন কাপ্তাইয়ের বীর কুমার

ব্যাডমিন্টন খেলায় তর্কের জেরে রাকিবের পা কাটল সহপাঠীরা; গ্রেফতার এক

বাঘাইহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের বিদায় ও বরণ অনুষ্ঠান

আটকে পড়া অজগর সাপ কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

error: Content is protected !!
%d bloggers like this: