মঙ্গলবার , ২৭ ডিসেম্বর ২০২২ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

বেতবুনিয়ায় ঈদ-এ মিলাদুন্নবী (সাঃ) আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত 

প্রতিবেদক
প্রতিনিধি, কাউখালী, রাঙামাটি
ডিসেম্বর ২৭, ২০২২ ৩:৫৭ অপরাহ্ণ

 

কাউখালী উপজেলার বেতবুনিয়ায় পবিত্র ঈদ- এ মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে এক আজিমুশশান মিলাদ মাহফিল সোমবার রাতে বেতবুনিয়া কেন্দ্রীয় ঈদগাঁহ ময়দানে অনুষ্ঠিত হয়।

পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আজিমুশশান মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বোয়ালখালী চরণদ্বীপ দরবার শরীপ নায়েবে মোন্তাজেম হযরতুল আল্লামা শাহজাদা শেখ আবু মোহাম্মদ সাইফুল্লাহ ফারুকী (মাঃজিঃআঃ)।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ফটিকছড়ি আল হাসানী ওয়াল হোসাইনী আল মাইজভান্ডারি (মাঃজিঃআঃ) রহমানিয়া মইনিয়া মন্জিল সাজ্জাদানশীন রাহবারে শরিয়ত ও ত্বরিকত, পেশোয়ায়ে আহলে সুন্নত, আলহাজ্ব শাহসুফী মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ। অনুষ্ঠানে সম্মানীত অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সামশু দোহা চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ এরশাদ সরকার, কাউখালী থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা মোঃ পারভেজ আলী।

অনুষ্ঠানে প্রধান ওয়ায়েজ ছিলেন চট্টগ্রাম বোয়ালখালী গুমদন্ডী দরবার শরীপ সাজ্জাদানশীন শাহজাদা সৈয়দ আহমদুল হক মাইজভান্ডারি। উদ্ভোধক ছিলেন কাউখালী বেতবুনিয়া কেন্দ্রীয় জামেমসজিদ খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ আনোয়ারুল ইসলাম। বিশেষ ওয়ায়েজিন ছিলেন বেতবুনিয়া গাউছিয়া আহমদিয়া রহমানিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা সুপার মাওলানা মুহাম্মদ মনজুরুল ইসলাম আল কাদরী।

আরো ওয়ায়েজ করেন মাওলানা আব্দুল্লাহ আল মামুন রেজা তাহেরি, মাওলানা মুহাম্মদ শফিকুল ইসলাম সিকদার, মাওলানা মুহাম্মদ আবুল হাশেম, মাওলানা সৈয়দ মোহাম্মদ আবুল হাসান আলকাদেরী,মাওলানা মোহাম্মদ হুমায়ুন কবির, মাওলানা হাফেজ মুহাম্মদ শাহ আলম, মাওলানা মুহাম্মদ আব্দুল হান্নান সহ আরো অনেকে।

এ সময় অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন মাহফিল উদযাপন কমিটির আহবায়ক মোহাম্মদ গোলাম মোস্তফা সেলিম, মাহফিল উদযাপন কমিটির সদস্য সচিব মুহাম্মদ নুরুল করিম। সাংবাদিক মোঃ ওমর ফারুক, সার্বিক সহযোগিতায় ছিলেন মোঃ রফিকুল ইসলাম, মোঃ মোহসীন, মোঃ ইব্রাহিম। মিলাদ মাহফিলের ব্যবস্থাপনায় ছিলেন আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া মাইজভান্ডারিয়া মইনিয়া যুব ফোরাম বেতবুনিয়া ইউনিয়ন শাখা ও এলাকা বাসির যৌথ উদ্যোগে। ওয়াজ মাহফিল শেষে দেশ ও জাতির কল্যানে দোয়া করা হয় এবং তবরুক বিতরণ করা হয়।

এসময় ওয়াজ মাহফিলে কাউখালী উপজেলার ও পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা হতে শত শত ধর্মপ্রাণ মুসলমানেরা অংশগ্রহণ করেন বলে জানা যায়।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রামগড়ে ১৪ দিনপর কবর থেকে শিশুর লাশ উত্তোলন

রুমায় আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

বিশ্ব পর্যটক দিবস উপলক্ষে রাঙামাটি জেলা পরিষদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কাপ্তাইয়ে বন বিভাগের নান্দনিক স্থাপনা “আই লাভ ফরেস্ট” নজর কাড়ছে প্রকৃতি প্রেমীদের

দ্বিতীয় দিনে ২ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ, পুলিশ সদস্য আহত, আটক ৪

শ্রদ্ধা-ভালোবাসায় কাপ্তাইয়ে ভাষা শহীদদের স্মরণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল দূর্যোগের সময় পাহাড়ের মানুষের পাশে দাঁড়ান: কুজেন্দ্র লাল ত্রিপুরা

আর্য‍্যগিরি বন বিহারকে সেনাবাহিনীর আর্থিক অনুদান

শিক্ষা সপ্তাহে বিভাগীয় পর্যায়ে কাপ্তাই বিএন স্কুল এন্ড কলেজের ৯ টি বিষয়ে পুরস্কার অর্জন

‎মিক্সড মার্শাল আর্টে রাঙামাটির কমব্যাট জিমের দুই তারকার অভিষেক: সুদীপ্ত ও উৎস

error: Content is protected !!
%d bloggers like this: