বৃহস্পতিবার , ১২ মে ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে ১৬ মোটরসাইকেল চালককে ১০ হাজার টাকা জরিমানা 

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
মে ১২, ২০২২ ৩:৩৬ অপরাহ্ণ

 

রাঙামাটির কাপ্তাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে সড়ক পরিবহন আইনের ২০১৮ এর বিভিন্ন ধারায় ১৬ টি মামলায় ১৬ টি মোটরসাইকেল এর বিরুদ্ধে মামলা দায়ের এবং ১০ হাজার ২ শত টাকা জরিমানা আদায় করা হয়।

ফিটনেস বিহীন, হেলমেট বিহীন, লাইসেন্স বিহীন এবং প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া গাড়ী চলাচলের অপরাধে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মুনতাসির জাহান বৃহস্পতিবার (১২ মে) দুপুর ১ টা ৪০ মিনিট হতে ৩ টা ১৫ মিনিট পর্যন্ত উপজেলা সদর কাপ্তাই সড়কে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

এই সময় উপজেলা কানুনগো সিরাজদ্দৌলা, কাপ্তাই থানার উপ পরিদর্শক মোঃ ইখতিয়ার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা দপ্তরের অফিস সুপার সিরাজুল ইসলাম ও কাপ্তাই থানার পুলিশ সদস্যরা ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

error: Content is protected !!
%d bloggers like this: