সোমবার , ৯ জুন ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

ঈদের তৃতীয় দিনে কাপ্তাইয়ের বিনোদন কেন্দ্রে উপচে পড়া ভীড়

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি 
জুন ৯, ২০২৫ ৯:২৭ অপরাহ্ণ

কোরবানির ঈদের ছুটির তৃতীয় দিনে পর্যটন শহর হিসেবে খ্যাত রাঙামাটির কাপ্তাইয়ের বিনোদন স্পটগুলোতে শত শত পর্যটকের আগমন ঘটেছে। সোমবার (৯ জুন) সকাল হতে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন পর্যটনকেন্দ্রে গিয়ে দেখা যায়,  বিনোদনকেন্দ্রে বিনোদনপ্রেমীদের উপচে পড়া ভিড়।

সরেজমিনে এদিন বিকেলে কাপ্তাই শিলছড়ি নিসর্গ রিভার ভ্যালি এন্ড পড হাউস গিয়ে দেখা যায়, এখানে অসংখ্য পর্যটকের আগমন ঘটেছে। এসময় চট্টগ্রাম মহানগর    সিটি গেইট পাকা রাস্তার মাথা হতে আসা আলাউদ্দিন, টিপু বলেন, কাপ্তাইয়ে আমরা বন্ধুরা এসেছি। এসে খুব ভালো লাগছে, আমরা বোট রাইডিং করলাম, অসাধারণ প্রকৃতি।

চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া চন্দ্রঘোনা হতে আসা জাহাঙ্গীর, নাছির, ফারুক সিকদার এবং তৌহিদ বলেন, কাপ্তাই আমাদের সবচেয়ে প্রিয় জায়গা, পরিবেশ ভালো, পর্যটন শিল্পে কাপ্তাইয়ে প্রচুর উন্নতি হয়েছে।

শিলছড়ি নিসর্গ রিভার ভ্যালি এন্ড পড হাউস এর পরিচালক মো: আফসার উদ্দিন বলেন, ঈদের টানা ছুটিতে আমাদের বিনোদন কেন্দ্রে প্রচুর পর্যটক এসেছে। আমাদের ১৭ টি কটেজ সব গুলো ঈদের দিন হতে আগামী ১৪ জুন পর্যন্ত বুকিং আছে। এছাড়া আমাদের নিসর্গ রেস্টুরেন্টে একসাথে দেড়শত হতে ২ শত জন একসাথে বসে খাবার খেতে পারছেন।

নিসর্গ কুটির এর মালিক নাসিম আহমেদ বলেন, আজ সোমবার কাপ্তাইয়ে প্রচুর পর্যটক এসেছে, আমাদের ব্যবসা ভালো হচ্ছে।

এদিকে কাপ্তাই নৌ বাহিনী শহীদ মোয়াজ্জেম ঘাঁটি পরিচালিত লেক প্যারাডাইসে গিয়েও দেখা যায়, এখানে প্রচুর পর্যটকের আগমন ঘটেছে। এসময় কাপ্তাই লেকের বোট চালক মো: জাহাঙ্গীর বলেন, এখানে প্রচুর পর্যটক এসেছে। অনেকে বোট নিয়ে কাপ্তাই লেক ভ্রমন করছেন।

এছাড়া কাপ্তাই ৪১ বিজিবি পরিচালিত ওয়াগ্গা প্যানোরোমা জুম রেস্তোরাঁ, কাপ্তাই রিভার ভিউ পার্ক, সেনাবাহিনী পরিচালিত জীবতলি লেকশোর ও লেকভিউ আইল্যান্ড, ফ্লোটিং প্যারাডাইস, বনশ্রী পর্যটন কেন্দ্র সহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে গিয়ে দেখা যায়, অসংখ্য পর্যটক ঈদের ছুটি উপভোগ করতে এসেছেন পরিবার পরিজন ও বন্ধু বান্ধব নিয়ে।

কাপ্তাই থানার ওসি( তদন্ত) অলি উল্লাহ  জানান, পর্যটন শহর কাপ্তাইয়ে পর্যটকদের নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতিনিয়ত দায়িত্ব পালন করছেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঈদগাঁওয়ে অবৈধভাবে বালু উত্তোলন, নিরব প্রশাসন

খাগড়াছড়িতে শিক্ষিকা হামলার ঘটনায় মামলা; তদন্ত কমিটি গঠন

খাগড়াছড়িতে অস্ত্রসহ ইউপিডিএফ কালেক্টর আটক

মহালছড়িতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

নারীদের নিরাপত্তা প্রদানে কাজ করছে সরকার– কেয়া খান

পানছড়ি বাজার বয়কটের মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত

লংগদুতে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণের অভিযোগ: আসামি পলাতক

পুলিশের কেউ মাদকবিরোধী কাজে গাফিলতি কিংবা সখ্যতা পাওয়া গেলে ব্যবস্হা নেয়া হবে- ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী

খাগড়াছড়ি ও চট্টগ্রামের ৩টি আসনে ৩৪৪টি ভোট কেন্দ্রে নিরাপত্তা দেবে গুইমারা সেক্টর

রূপসী কাপ্তাইয়ের ব্যতিক্রমি আয়োজন: সংবর্ধিত করা হলো গণমাধ্যমকর্মীদের

error: Content is protected !!
%d bloggers like this: