সোমবার , ২২ এপ্রিল ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাবিপ্রবিতে গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার সমন্বয় নিরাপত্তা ও শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
এপ্রিল ২২, ২০২৪ ৫:০৫ অপরাহ্ণ

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  জিএসটি গুচ্ছভুক্ত ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে নিরাপত্তা ও শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের  মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু কর্ণার এর সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা, রেজিস্ট্রার  মোহাম্মদ ইউসুফ, রাবিপ্রবি ব্যবসায় অনুষদের ডীন ও সহযোগী অধ্যাপক  সূচনা আখতার, ইঞ্জিনিয়ারিং সায়েন্স এন্ড টেকনোলোজি অনুষদের ডীন ও সহকারী অধ্যাপক  ধীমান শর্মা, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান ও প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. নিখিল চাকমা, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান  আহমেদ ইমতিয়াজ, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান  মোসাঃ হাবিবা, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত)  সপ্তর্ষি চাকমা, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক ড. সুপ্রিয় চাকমা, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক  মোঃ মাঈনুদ্দীন ,পরিচালক (হিসাব) মোঃ নূরুজ্জামান, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত)  আবদুল গফুর, একাডেমিক বিভাগের সহকারী রেজিস্ট্রার  মাহবুব আরা, রাঙামাটি জেলা প্রশাসকের প্রতিনিধি সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আওয়ালীন খালেক, পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)  জাহেদুল ইসলাম, রাঙামাটি সরকারী কলেজের প্রতিনিধি সহযোগী অধ্যাপক  ত্রিবিজয় চাকমা , রাঙামাটি সরকারী মহিলা কলেজের প্রতিনিধি সহকারী অধ্যাপক  ইতি সরকারসহ রাঙামাটি জেলার বিভিন্ন বিভাগ ও দপ্তর, যানবাহন সমিতি এবং সিএনজি মালিক সমিতির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
এবার ভর্তি পরীক্ষায় রাবিপ্রবি’র তত্ত্বাবধানে আগামী ২৭ এপ্রিল A ইউনিট, ৩ মে B ইউনিট এবং ১০ মে C ইউনিট ২০২৪ খ্রিঃ তারিখ রাঙামাটি শহরের রাবিপ্রবি কেন্দ্রসহ ৮ টি উপ-কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রধান কেন্দ্র হচ্ছে রাবিপ্রবি ক্যাম্পাস এবং উপ-কেন্দ্রগুলো হচ্ছে রাঙামাটি সরকারি কলেজ, রাঙামাটি সরকারি মহিলা কলেজ, রাঙামাটি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ, মোনঘর আবাসিক উচ্চ বিদ্যালয়, শহীদ আবদুল আলী একাডেমী এবং ভেদভেদী পৌর উচ্চ বিদ্যালয়। এবারের GST ভর্তি পরীক্ষায় A ইউনিটের অধীনে ৮,৫৮২, B ইউনিটের অধীনে ২,৭৪৪ এবং C ইউনিটের অধীনে ৩,২০৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিএনপি প্রতিহিংসার রাজনীতি করেনা- মীর নাছির উদ্দিন

কাপ্তাইয়ে পুলিশের অভিযানে ১০ মামলার আসামী পেশাদার চোর আটক

‎রাঙামাটিতে ধর্ষণের অভিযোগে ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে মামলা

চন্দনাইশে পল্লী বিদ্যুতে লোডশেডিং এর প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

লংগদু সরকারি কলেজে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

রমজান উপলক্ষে কাপ্তাইয়ে বিজিবির ত্রাণ ও অর্থ  বিতরণ

আবর্জনায় দুর্ভোগ: কাপ্তাই, রাজস্থলী ও বিলাইছড়িতে নষ্ট হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য

বাঘাইছড়িতে এএসএম হাশিম পৌর হাইস্কুল এন্ড কলেজের পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত 

মেয়াদ উত্তীর্ণ পণ্য, খাদ্যে ভেজাল এবং অতিরিক্ত মূল্যে বিক্রি বরদাশত্ করা হবে না

ঈদগাঁওয়ে সরকারি স্থাপনার আঙ্গিনায় মন্দিরের সাইনবোর্ড নিয়ে তোলপাড়

error: Content is protected !!
%d bloggers like this: