বৃহস্পতিবার , ২১ এপ্রিল ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

জমির বিরোধ মীমাংসায় সফলতা পাচ্ছে লিগ্যাল এইড অফিস

প্রতিবেদক
পাহাড়ের খবর ডেস্ক।
এপ্রিল ২১, ২০২২ ৮:৪৭ অপরাহ্ণ

রাঙামাটি পার্বত্য জেলায় নালিশী জমির বিরোধ মীমাংসায় বেশ সফলতা পাচ্ছে লিগ্যাল এইড অফিস। এ কথা বলেছেন জেলা লিগ্যাল এইড অফিসার জনাব মোঃ জুনাইদ।

তিনি বলেন, জেলার সদর, লংগদু, কাপ্তাই এবং রাজস্থলীর পর কাউখালী উপজেলায় গিয়ে দুটি নালিশী জমিতে মীমাংসা করতে সভা ও উপজেলা কমিটি গঠন এবং স্থানীয় মসজিদের ইমাম ও খতীবদের সাথে মত বিনিময় করে বেশ সাড়া পেয়েছি।

পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি জেলায় ভূমি বিরোধ মীমাংসার জন্য জেলা লিগ্যাল এইড অফিসার কর্তৃক দ্রুততম সময়ে উপজেলা ইউনিয়ন কমিটি গঠন করে একই দিনে ঐ এলাকার নালিশী জমি সরেজমিন পরিদর্শন করে বিরোধ মীমাংসা করার সৃষ্টিশীল কৌশলে রাঙামাটির বিচার প্রার্থীদের মধ্যে আশাতীত সাড়া পাওয়া যাচ্ছে।

রাঙামাটির সদর,লংগদু, কাপ্তাই ও রাজস্থলী উপজেলার নালিশী জমিতে গিয়ে গত তিন মাসে ২০-৩০ টি মীমাংসা সভা হয়েছে যাতে বেশীরভাগ পক্ষগণের বিরোধ মিটে গেছে,যা আনুষ্ঠানিক কোর্টে নিস্পত্তি হতে সাধারণত ১০-১৫ বছর সময় লাগার সম্ভাবনা ছিলো।

লিগ্যাল এইড অফিস রাঙামাটির সূত্রে জানা গেছে , গত তিন মাসে সফল হওয়ায় এডিআর গুলোর বেশীরভাগই হলো সিভিল মামলা, ( সফল হওয়া ৫৭ টি প্রি কেসের মধ্যে ২০ টি সিভিল বিরোধ) যা অন্য জেলার তুলনায় ব্যতিক্রমী । নালিশী জমিতে মীমাংসা সভা করে বিরোধ মীমাংসার এই অভিনব সৃষ্টিশীল কৌশলে আগ্রহী হয়ে রাঙামাটির আদালতে বিচারাধীন অনেক মামলায় ও পক্ষগণও এখন নিজেরা স্বপ্রনোদিত হয়ে বিচারাধীন মামলাটি আপোষে মীমাংসার জন্য আদালতের কাছে আবেদন করছেন জানিয়েছেন জেলার আইনজীবীরা।

পুরো বাংলাদেশে নালিশী জমিতে গিয়ে মীমাংসা সভা করা শুরু করলে বিচার ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আসবে বলে মনে করেন জেলা লিগ্যাল এইড অফিসার মোঃ জুনাইদ।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ভাবগাম্ভীর্যের সঙ্গে নানিয়ারচরে শোক দিবস পালন

মহালছড়িতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় উপকরণ চারা বিতরণ

রামগড়ে বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দূরন্ত লামকুপাড়া যুব স্পোর্টিং ক্লাব

রাঙামাটিতে ঢেকে রাখা হলো ৪ কোটি টাকার বঙ্গবন্ধু ভাস্কর্য

জাতীয় প্রতিষ্ঠান পুনর্গঠনে সকলকে এগিয়ে আসার আহ্বান জানালেন, ওয়াদুদ ভূঁইয়া

মহালছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা, ওষুধ ও ত্রাণ বিতরণ

বড়ইছড়ি কাদেরী উচ্চ বিদ্যালয়ে “কালচারাল এন্ড ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাবের” উদ্বোধন

বাবুল মিয়ার মাছের ক্রিকের জাল কাটল কে?

লংগদুতে খেলার মাঠ রক্ষার দাবিতে নাগরিক সমাজের মানববন্ধন

খাগড়াছড়ি রিজিয়ন কর্তৃক বাংলাদেশ মারমা ছাত্র ঐক্য পরিষদকে কম্পিউটার প্রদান

error: Content is protected !!
%d bloggers like this: