শনিবার , ৭ মে ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা গেলেন চার দিনের সরকারি সফরে জার্মানি

প্রতিবেদক
প্রদীপ চৌধুরী, খাগড়াছড়ি
মে ৭, ২০২২ ১১:৫৩ অপরাহ্ণ

 

বৈশ্বিকভাবে গ্রহণযোগ্য ‘ই-পাসপোর্ট এবং অটোমেশনড সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা বাস্তবায়ন’ বিষয়ে অধিকতর জ্ঞান ও সক্ষমতা অর্জনের লক্ষ্যে চার দিনের সরকারি সফরে জার্মানি গেলেন, খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।

তিনি আজ (শনিবার ৭ মে ২০২২ ইংরেজি) রাত বারোটা নাগাদ বিমানযোগে দেশ ছেড়েছেন।

চারজন মাননীয় সংসদ সদস্য এবং উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তাসহ আট জনের এই দলে নেতৃত্ব দিচ্ছেন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির মাননীয় সভাপতি জনাব শামসুল হক টুকু এমপি।

রাষ্ট্রীয় সফরে নিযুক্ত এই দলটি আগামী ১২ মে (বৃহস্পতিবার) পর্যন্ত দায়িত্ব পালন শেষে দেশে ফিরে আসবেন।

এদিকে সরকারি সফরে দেশ ছাড়ার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন, প্রতিমন্ত্রী পদ-মর্যাদায় শরণার্থী টাস্কফোর্স’র চেয়ারম্যান ও ২৯৮ নং খাগড়াছড়ি সংসদীয় আসন থেকে দুইবার নির্বাচিত সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।

খাগড়াছড়ি জেলার আওয়ামী রাজনীতির দু:সময়ের পরীক্ষিত ও ত্যাগী এই নেতা লিখেন,

প্রিয় সম্মানিত খাগড়াছড়ি জেলাবাসী,

আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা নেবেন।

আমি আজ (০৭ মে ২০২২ ইংরেজি) রাত বারোটা নাগাদ সরকারি সফরে ইউরোপ’র দেশ জার্মানীর উদ্দেশ্যে রওনা হচ্ছি।

আমি দেশ ও জনগণের প্রাণের টানে কখনো দেশ এবং খাগড়াছড়ির বাইরে যেতে চাইনি।

কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী’র নির্দেশনা এবং রাষ্ট্রের প্রয়োজনেই দেশের বাইরে যাচ্ছি।

আপনারা, যাঁরা আমার প্রিয়তম সংসদীয় আসনের সম্মানিত নাগরিক- ভোটার-সরকারি ও বেসরকারি কর্মকর্তা-কর্মচারি; জাতি-ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সকলের কাছে দোয়া ও শুভ কামনা চাইছি।

আমার এই দূরতম বিমানযাত্রায় আপনাদের মনের ঐকান্তিকতা আমার একান্ত কাম্য।

বিনীত

আপনাদেরই সেবক

কুজেন্দ্র লাল ত্রিপুরা

সভাপতি, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ

‘জয় বাংলা’

‘বাংলাদেশ চিরজীবি হোক’।

এদিকে তাঁর সরকারি সফরে দেশের বাইরে যাবার খবরে সহযোদ্ধারা-ভক্ত-অনুরক্ত এবং শুভাণুধ্যায়ীরা অনেকে উচ্ছ্বাস প্রকাশ করলেও প্রিয় এই নেতার জন্য অনেকে অকৃত্রিম ভালোবাসার বেদনা ছড়িয়েছেন।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নানিয়ারচরে লায়ন্স ক্লাবের কম্বল বিতরণ

কাপ্তাই লেকে মৎস্য উপকেন্দ্রের অভিযানে ফের ২০০০ বর্গফুট জাল ও ২টি নৌকা জব্দ

প্রাণ রক্ষার্থে মিয়ানমারের ৯৫ সীমান্তরক্ষী পালিয়ে এলেন বাংলাদেশে

পিসিসিপি লংগদু উপজেলা কমিটি গঠন

দুর্গাপূজা অশুভশক্তিকে পরাজিত করে শুভ শক্তিতে রূপান্তরিত করবে- উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

শতভাগ পাসের হার বজায় রেখেছে বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ কাপ্তাই

রাঙামাটির চম্পক নগরে কম্বল বিতরণ

রাঙামাটিতে মন্দির ও বৌদ্ধ বিহার রক্ষায় পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ 

রাঙামাটি জেলা পুলিশের শীতবস্ত্র বিতরণ

দক্ষ জনশক্তি তৈরিতে রাঙামাটিতে প্রশিক্ষণ কর্মশালা

error: Content is protected !!
%d bloggers like this: