মঙ্গলবার , ২৮ মার্চ ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

গুইমারায় বিদ্যানন্দের সুপার শপের দশ টাকার বাজার পেল ৫শ অস্বচ্ছল পরিবার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি
মার্চ ২৮, ২০২৩ ৬:১৭ অপরাহ্ণ

গুইমারা রিজিয়ন ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে প্রান্তিক জনগোষ্ঠী গরীবের সুপার শপ থেকে ১০ টাকার বাজার পণ্য পেল ৫’শত পরিবার।

মঙ্গলবার(২৮মার্চ) সকাল থেকে গুইমারা সরকারি কলেজ মাঠে এ সুপার শপ ক্রয় করেন উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৫’শত অস্বচ্ছল ও গরীব পরিবার। এদিন এ কার্যক্রমের উদ্বোধন করেন সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেঃ কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা।

উদ্বোধনকালে অতিথির বক্তব্যে জোন অধিনায়ক লেঃ কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা বলেন, পাহাড়ে স্থিতিশীলতা, শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখাতে ২৪ পদাতিক ডিভিশনের আওতাধীন গুইমারা রিজিয়ন বিভিন্ন আভিযানিক কর্মকান্ডের পাশাপাশি বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচী পালন করে আসছে। এ ধারা অব্যাহত থাকবে।

এ সুপার শপে ১০টাকায় ক্রেতারা যেকোন ধরনের বাজারপণ্য ক্রয় করা যায়। এদিন বাজারপণ্যের মূল্যের ২টাকায় ২কেজি আটা, এক টাকায় চাল, ৬টাকায় দেড় কেজি মুরগি,তিন(৩) টাকায় ১কেজি চিনি,১টাকায় ১কেজি আলু,২টাকায় ১কেজি ছোলা,১টাকায় ১কেজি পেয়াঁজ,১টাকায় একটি বড় লাউ,১টাকায় ১টি মিষ্টি কুমড়া,২টাকায় ২কেচি এংকর ডাল,১টাকা এক প্যাকেট বিস্কুট,১টাকায় এক প্যাকেট সুজি,১টাকায় ২০০গ্রাম নুডলস,তিন(৩)টাকায় ১কেজি মসুর ডাল,৩টাকায় ১লিটার তেল,১টাকায় ১কেজি লবণ,১টাকায় ১কেজি সুজি,২টাকায় ১ডজন ডিম সুপার শপে ৫’শত পরিবার বাজারপণ্য ক্রয় করেন।এদিন সকাল দশটা থেকে দুপুর ২ টা পর্যন্ত চলে দশ টাকার এ সুপার শপ।

এ সময় অন্যান্যের মধ্যে রিজিয়নের পদস্থ কর্মকর্তা ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটিতে নবযোগদানকৃত ডাক্তারদের জেলা পরিষদের সংবর্ধনা

বিলাইছড়িতে কার্বারী কল্যাণ সমিতির নেতৃত্বে জয়সিন্ধু-রুপকুমার

চন্দনাইশ প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত: পেশাগত উন্নয়ন ও উপজেলার নানাবিধ সমস্যা নিয়ে গুরুত্বারোপ

রাঙামাটিতেও পুলিশের কার্যক্রম যথারীতি চালু করা হয়েছে

রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির বার্ষিক বিনোদন ও পিকনিক

বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে মহালছড়িতে দোয়া ও মোনাজাত

বাঘাইছড়িতে অগ্নিকান্ড, উন্নয়ন বোর্ড প্রকল্প অফিস পুড়ে ছাই

ফায়ার ফাইটার নিপন কন্যা উন্নতি চাকমার পড়াশুনার দায়ভার নিল রাঙামাটি সেনা রিজিয়ন

রাঙামাটির কুতুকছড়িতে অগ্নিকান্ড, দোকানসহ বসতঘর পুড়ে ছাই

কাপ্তাইয়ে এবার লক্ষ্যমাত্রার চেয়ে বোরোর ফলন বেশী

error: Content is protected !!
%d bloggers like this: