শনিবার , ২৩ মার্চ ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ের ভালুকিয়ায় তনচংগ্যা বর্ণমালা শিক্ষা কোর্সের সনদপত্র বিতরণ

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
মার্চ ২৩, ২০২৪ ১০:২৬ পূর্বাহ্ণ

 

রাঙামাটির কাপ্তাই উপজেলার ২ নং রাইখালী ইউনিয়ন এর দূর্গম ভালুকিয়া যুবসমাজের উদ্যোগে  আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে উপজীব্য করে চলতি বছরের গত ২১ ফেব্রুয়ারী হতে ৬ মার্চ পর্যন্ত ১৫ দিনব্যাপী  তনচংগ্যা বর্ণমালা শিক্ষা কোর্স অনুষ্ঠিত হয়।

ভালুকিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে এতে তৃতীয় শেণি থেকে দশম শ্রেণির ৬৫ জন শিক্ষার্থী অংশ নেন।

এদিকে গত শুক্রবার (২২ মার্চ) বিকেলে তনচংগ্যা বর্ণমালা শিক্ষা কোর্সে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। এই উপলক্ষে ভালুকিয়া নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে  আলোচনা সভা ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।

তনচংগ্যা বর্ণমালা শিক্ষা কোর্স এর আহবায়ক ও ভালুকিয়া যুব সমাজ পরিচালনা কমিটির সভাপতি জনি তনচংগ্যা’র সভাপতিত্বে এসময়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহনকারীদের মধ্যে সনদপত্র তুলে দেন কাপ্তাই কর্ণফুলি সরকারি কলেজ এর অধ্যাপক  মিলন কান্তি তনচংগ্যা।

এতে আর্শীবাদক হিসেবে উপস্থিত ছিলেন ভদন্ত সত্যপ্রিয় ভিক্ষু।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকিয়া পাড়ার  ভারপ্রাপ্ত কার্বারি রনি তনচংগ্যা, ভালুকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  প্রধান শিক্ষক জয় মোহন তনচংগ্যা, তনচংগ্যা বর্ণমালা প্রশিক্ষক প্রসন্ন কুমার তনচংগ্যা,প্রধান শিক্ষক  ও লেখক চন্দ্রসেন তনচংগ্যা,নীহার তনচংগ্যা,রবিন তনচংগ্যা,সন্তোষ বড়ুয়া, সুপন তনচংগ্যা,সুমন তনচংগ্যা, কমলজয় তনচংগ্যা,দেনি তনচংগ্যা,সুজন তনচংগ্যা প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রুপময় তনচংগ্যা।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জীবনের নিরাপত্তা চেয়ে জিডি করলেন বাঘাইছড়ির মেয়র জাফর

রাঙামাটি জেলা পরিষদের উদ্যোগে শহীদ মুক্তিযোদ্ধা ও পরিবারদের সংবর্ধনা

যেকোন মুহুর্তে উপচে পড়বে কাপ্তাই বাঁধের পানি; দুর্ভোগে লাখো মানুষ

চন্দনাইশে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

দুর্গোৎসব উপলক্ষে রাঙামাটি জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে মোবাইল ফোন বন্ধে কঠোর নির্দেশনা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কাপ্তাই তথ্য অফিসের  উঠান বৈঠক

ছাগল চড়ানো নিয়ে বাঘাইছড়িতে ১ জনকে পিটিয়ে জখম

খাগড়াছড়িতে বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত

রাঙামাটিতে দুই গ্রুপের সংঘর্ষ ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির ৮ নেতা বহিষ্কার

error: Content is protected !!
%d bloggers like this: