মঙ্গলবার , ২৫ নভেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বাঁকখালীর চরের উর্বর পলি মাটিতে ভরে উঠেছে শাক-সবজি

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
নভেম্বর ২৫, ২০২৫ ৯:৪২ অপরাহ্ণ

দেশের দক্ষিণের শস্যভাণ্ডার খ্যাত কক্সবাজার জেলা। এ জেলার বাঁকখালী নদীর তীর এখন নয়নাভিরাম সবুজের সমারোহ। নদীর তীরের উর্বর পলি মাটিতে বিভিন্ন জাতের শাক-সবজি চাষে ভরে উঠেছে। এসব ফসলের মাঠ এখন নানা রকম পাখ-পাখালির কলতানে মুখর।

জেলার রামুর ভেতর দিয়ে বয়ে চলা বাঁকখালী নদীর বুকচিরে একসময় বড় বড় নৌকার চলাচল ছিল। সেই নদী ভরাট হয়ে ফসলের মাঠে পরিণত হয়েছে। নদীর তীরে তাকালে শুধুই সবুজের সমারোহ। নদীর পলি মাটিতে চাষ হচ্ছে ধান, গম, ভুট্টা, বাদাম, সরিষা, আলু, পেঁয়াজ, রসুন, মিষ্টি আলু, মিষ্টি কুমড়াসহ বিভিন্ন ধরনের শাকসবজি। নদীর দুই পাড়ে এখন কৃষকের নিবিড় পরিচর্যায় বেড়ে ওঠা সতেজ ফসল বাতাসে দোল খাচ্ছে।

নদীর যে সকল স্থান আগেই শুকিয়ে গেছে সে সকল স্থানে ফসলের চাষ হচ্ছে পুরোদমে। কয়েক বছর আগে নদীতে প্রচুর পরিমাণে বালি ছিল। কিন্তু এখন পলি পড়ে কিছু কিছু স্থানে বালি না থাকায় নদীর মাঝে ইরি-বোরোসহ বিভিন্ন ফসলের চাষ হচ্ছে।

এ ছাড়া মাতামুহুরী নদীর তীরবর্তী চকরিয়া ও পেকুয়ায় অগ্রিম সবজি চাষ করছেন চাষীরা। এখন এসব শীতকালীন সবজি বাজারে উঠেছে বলে জানিয়েছেন চাষিরা।

রামু উপজেলা কৃষি কর্মকর্তা তানজিলা রহমান বলেন, নদীর চরের জমি খুবই উর্বর। ফলে ফসল উৎপাদনও বেশি হয়। এতে সবজি চাষে কৃকদের আগ্রহ দিন দিন বাড়ছে। কৃষকেরা যাতে ভালো ফসল ফলাতে পারে সেজন্য সার্বক্ষণিক পরামর্শ দেওয়া হচ্ছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কক্সবাজারের উপ-পরিচালক ড. বিমল কুমার প্রামাণিক বলেন, এ সময়ে প্রতিবছর বিপুল পরিমাণ পর্যটকের সমাগম হয়ে থাকে কক্সবাজারে। পাশাপাশি এখানে রয়েছে প্রায় ১৫ লাখ রোহিঙ্গার বসবাস। এতে সবজির ব্যাপক চাহিদা থাকায় অগ্রিম সবজি চাষে নেমে পড়েছেন কৃষকরা। আবহাওয়া ও মৌসুম ভালো থাকলে এবার ভালো ফলনের পাশাপাশি ভালো মূল্য পাওয়ার আশা রয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সাজেকে পর্যটকবাহী গাড়ি খাদে, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত, আহত ১২

খাগড়াছড়ি সদরে শনিবার ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন

কৃষকের মুখে সোনালী হাসি  / কাপ্তাইয়ে বোরো ধানের বাম্পার ফলন

৭ দিন পর বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট

মহা ষষ্ঠীতে চন্দ্রঘোনা মিশন এলাকায় মঙ্গল শোভাযাত্রা 

রাজস্থলীতে দুই খিয়াং পরিবারের বসতঘর পুড়ে ছাই 

শপথ নিলেন কাপ্তাই ও রাজস্থলী উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা

মহানবী (সা.)কে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে লংগদুতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

দীঘিনালায় সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত

রাঙামাটি জোনের শিক্ষা উপকরণ বিতরণ পানছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে

error: Content is protected !!
%d bloggers like this: